জ্বর, ব্যথা, মাল্টিভিটামিন ওষুধ খাচ্ছেন? ১৫৬ টি ওষুধ নিষিদ্ধ করল মোদী সরকার
ওষুধ ছাড়া চলে না। এমন পরিবারের সংখ্যা দিন দিন কমছে। কিন্তু ওষুধ খাওয়ার আগে সেগুলির সম্পর্কে যাচাই করে নিতেও ভুলবেন না। কারণ, একাধিক ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। নিষিদ্ধ ওষুধের তালিকা আরও দীর্ঘ হল। কারণ, ১৫৬ টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হল।
কী ধরনের ওষুধ নিষিদ্ধ হল? কোন কোন সংস্থার এইসব ওষুধ আর খাওয়া যাবে না? সেই তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে। 'ককটেল' জাতীয় এই সব ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। এবার জানা যাক, কোন ওষুধের উপর এবার লাল কালির দাগ পড়ল।

প্যারাসিটামল জাতীয় খাওয়া হয় জ্বর, গা - হাত - পা ব্যথা থেকে উপশমের জন্য। মানুষজন প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ কিনতে অভস্ত। কিন্তু এবার সেই অভ্যাস বন্ধ করতে হবে৷ কারণ, এই তালিকায় আছে প্যারাসিটামল গোত্রের ওষুধ। জ্বর, সর্দি - কাশি, পেনকিলারের একাধিক ওষুধের নাম কাটা গিয়েছে এবার।
নিষিদ্ধের তালিকায় আছে, চুলের বৃদ্ধি, ত্বকের যত্ন, মাল্টিভিটামিন, অ্যান্টিপ্যারাসাইটিস, অ্যান্টিএলার্জিক ওষুধও৷ এই ধরনের তালিকার ককটেল ড্রাগ নিষিদ্ধ করা হয়েছে৷ কিন্তু এই ককটেল ড্রাগ কাকে বলে? একটি ওষুধের মধ্যে অনেক ধরনের ড্রাগ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ব্যবহার করা হয়। সেই ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধকে ককটেল ড্রাগ বলা হয়।
কোন কোন সংস্থার ওষুধ এই নিষিদ্ধের তালিকায় পড়ল? জানা গিয়েছে, সিপলা, টোরেন্ট, সান ফার্মা, লুপিন, আইপিসিএ ল্যাবস - এর মতো সংস্থার নাম এই তালিকায় আছে। এই সব ওষুধ ব্যবহার মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতির৷ কতটা ঝুঁকি হতে পারে এই সব ওষুধ ব্যবহারে? কেন্দ্রের তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।
সেই কমিটি রিপোর্ট দিয়েছে। তারপরই এই নিষিদ্ধ ড্রাগসের তালিকা তৈরি করা হয়েছে। তবে এই সব ওষুধের বিকল্প আছে বলেও জানা গিয়েছে। ওষুধ সংস্থাগুলির থেকে এই বিষয়ে কোনও বার্তা এখনও পাওয়া যায়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications