ট্রান্সজেন্ডারদের জন্য অভিনব নিয়ম আনছে ভারতীয় রেল

এবার থেকে রেলের সংরক্ষিত টিকিট কাটার সময়ে পুরুষ-মহিলার পাশাপাশি ট্রান্সজেন্ডার অপশনটিকেও ব্যবহার করা যাবে।

ট্রান্সজেন্ডারদের জন্য নতুন নিয়ম আনছে ভারতীয় রেল। এবার থেকে রেলের সংরক্ষিত টিকিট কাটার সময়ে পুরুষ-মহিলার পাশাপাশি ট্রান্সজেন্ডার অপশনটিকেও ব্যবহার করা যাবে। অর্থাৎ তৃতীয় লিঙ্গকে এবার ভারতীয় রেলও স্বীকৃতি দিতে চলেছে।

ট্রান্সজেন্ডারদের জন্য অভিনব নিয়ম আনছে ভারতীয় রেল

এই মর্মে ভারতীয় রেলের তরফে চিঠি দিয়ে বিভিন্ন জোনাল রেলওয়েগুলিকে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশ গিয়েছে বর্তমান টিকিট বুকিং সিস্টেম, বাতিল ফর্ম সহ সব জায়গায় বদল এনে তৃতীয় লিঙ্গের অপশন ঢোকানোর জন্য।

এই মুহূর্তে 'দ্য ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অব রাইটস) বিল, ২০১৬' -র মূল্যায়ন করছে সংসদীয় কমিটি। সেই রিপোর্ট সামনে আসার ফাঁকেই রেল তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়ে কাজ এগিয়ে রাখতে চাইছে।

ট্রান্সজেন্ডারদের জন্য অভিনব নিয়ম আনছে ভারতীয় রেল

২০১৪ সালে ঐতিহাসিক রায় দিয়ে বৃহন্নলা বা ট্রান্সজেন্ডারদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। তার আগে তাদের সব ধরনের ফর্ম ফিলাপের সময়ে হয় পুরুষ অথবা মহিলা হিসাবে লিখতে হতো। সেই রায়ের পরে বিভিন্ন সরকারি নথি যেমন পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাঙ্কের ফর্মে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডারের অপশন থাকছে। এবার ভারতীয় রেলও সেই পথেই হাঁটছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+