লাল কেল্লা বিস্ফোরণ চক্রে সুইস মেসেজিং অ্যাপ ব্যবহার! কী নাম? ভারতে কেন এটি নিষিদ্ধ? জানুন
১০ নভেম্বর সন্ধ্যায়, পুরোনো দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি ভয়ঙ্কর গাড়ি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ১৩ জন নিহত এবং কয়েক জন আহত হয়। এরকম ভয়াবহ বিস্ফোরণটি ঘটার পর, নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলি কী ঘটেছিল তা নিয়ে তদন্ত করছে। তদন্তের মধ্যে বিস্ফোরণটি হওয়ার আগের ঘটনাগুলির খতিয়ে দেখা হয়েছে। তখনই নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলি অদ্ভুত কিছু জিনিস জানতে পেরেছে। আক্রমণকারীরা এই বিস্ফোরণের পরিকল্পনার জন্য একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের উপর নির্ভর করেছিল। এই সূত্রটিই এখন মামলার তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করে যে অ্যাপটি পেয়েছে তার নাম হল থ্রিমা। এই থ্রিমা হল একটি সুইজারল্যান্ড ভিত্তিক মেসেজিং পরিষেবা। এটি একটি সুইস মেসেজিং অ্যাপ যা ভারতে নিষিদ্ধ। এটির মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস এবং ভিডিও কল করতে , ছবি, ফাইল এবং ভয়েস নোট পাঠাতে, নিজের অবস্থান শেয়ার করতে এবং গ্রুপে যোগদান করতে পারেন। এই অ্যাপটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন অফার করে থ্রিমার নিবন্ধনের জন্য ফোন নম্বর বা ইমেল ঠিকানার প্রয়োজন হয় না। এটি একটি এককালীন ক্রয় যা অ্যাপ স্টোরের মাধ্যমে অথবা নগদ অর্থ দিয়ে পরিশোধ করা যেতে পারে। এটি মূলত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের মধ্যে যোগাযোগ এবং নির্দেশাবলী আদান-প্রদানের জন্য ব্যবহার করা হয়ে থাকে বলে অভিযোগ। এখানে ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করতে কোনও ফোন নম্বর বা ইমেল আইডি প্রয়োজন হয়।
তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন যে, সন্ত্রাসীরা ব্যক্তিগতভাবে কনফিগার করা এই থ্রিমা সার্ভার ব্যবহার করেই এরকম আক্রমণের গোপনীয়তা আরও এক ধাপ এগিয়ে রেখে থাকতে পারে। এই অ্যাপটি তাদের নেটওয়ার্কের বাইরে কাজ করার সুযোগ করে দিয়েছিল। এর ফলে তারা সহজেই কোনও ট্রেস করার মতো ডিজিটাল চিহ্ন না রেখে মানচিত্র, অবস্থান এবং নির্দেশাবলীগুলি বুঝতে সক্ষম হত।
এই থ্রিমা অ্যাপটি বার্ন-আফটার-রিডিং (burn-after-reading) স্টাইলের বার্তা মুছে ফেলার পদ্ধতিও প্রদান করে, যে কারণে চক্রান্তটি প্রকাশ্যে আসার পরেও তদন্তকারী সংস্থাগুলির পক্ষে আগের কথোপকথনগুলি পুনরায় দেখা কঠিন হয়ে পড়ে। তদন্তকারীরা বলছেন যে, সন্দেহভাজনরা তাদের চ্যাটের একটি বড় অংশ মুছে ফেলেছে, যে কারণে ডিজিটাল ফরেনসিক পরীক্ষাটি আরও জটিল হয়ে উঠেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications