রাজধানীতে পুলিশের জালে সন্দেহভাজন আল কায়েদা সদস্য
পূর্ব দিল্লি থেকে গ্রেফতার সন্দেহভাজন আল-কায়দা সদস্য, রবিবার তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল
পূর্ব দিল্লি থেকে গ্রেফতার সন্দেহভাজন আল-কায়দা সদস্য। রবিবার তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। গত চার বছর ধরে ভারতে বসে আল-কায়দার হয়ে সে কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে অবশ্য এবিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি।

রবিবার শৌমান হক নামে ওই ব্যক্তিকে দিল্লির বিকাশ মার্গ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শৌমান দেশের ভেতরে বড়সড় নাশকতার ছক করছিল বলে অনুমান পুলিশের। এই কাজে তার সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।
গত জুন মাসেই আল কায়দার পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছিল, ভারতের কিছু হিন্দুত্ববাদী সংগঠনকে টার্গেট করা হয়েছে। এর কিছুদিন পরই অগাস্ট মাসে রাজাউল আহমেদ নামে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে গোপন খবর পেয়ে রাজাউলকে গ্রেফতার করা হয়। এর দিন কয়েকের মধ্যেই মহম্মদ জিশান আলি নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃত দুজনের সঙ্গে শৌমান হকের কোনও যোগ রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications