সুষমার হুমকি : ওয়েবসাইট থেকে ভারতের পতাকা সদৃশ পাপোষ সরাল অ্যামাজন
ই-কমার্স সংস্থা ভারতীয় পতাকা সদৃশ পাপোষ বিক্রি করতে ছবি দিয়েছিল নিজেদের ওয়েবসাইটে। আর তা দেখেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
নয়াদিল্লি, ১২ জানুয়ারি : ই-কমার্স সংস্থা ভারতীয় পতাকা সদৃশ পাপোষ বিক্রি করতে ছবি দিয়েছিল নিজেদের ওয়েবসাইটে। আর তা দেখেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। একেবারের সরাসরি অ্যামাজন আধিকারিকদের ভিসা বাতিল করার হুমকি দেন তিনি।
আর এর জেরেই বাধ্য হয়ে নিজেদের ওয়েবসাইট থেকে ভারতের পতাকা সদৃশ পাপোষ তুলে নিল অ্যামাজন। তবে তারা ক্ষমা চেয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে কানাডার অ্যামাজন ওয়েবসাইটে। সেখানে ভারতের পতাকা আঁকা নানা ডিজাইনের পাপোষ বিক্রির জন্য ওয়েবসাইটে দেওয়া হয়। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় আড়াই হাজার টাকা। এই বিষয়টি জানতে পেরেই আসরে নামেন বিদেশমন্ত্রী সুষমা। তিনি নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন কর্তৃপক্ষকে। পাশাপাশি কানাডার ভারতীয় দূতাবাসকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে বলেন।
তিনি একাধিক টুইট করে বলেন, অ্যামাজনকে ক্ষমা চাইতে হবে। আমাদের জাতীয় পতাকার অপমান করে এমন পণ্যকে অবিলম্বে তুলে নিতে হবে। অতুল ভোলে নামে এক ব্যক্তি কানাডার অ্যামাজনের ওয়েবসাইটে এমন পাপোষ বিক্রির বিজ্ঞাপনের স্ক্রিনশট তুলে সুষমাকে টুইট করলে তিনি বিষয়টি নিয়ে অবগত হন।
এর আগে গত জুনমাসে ভারতীয় দেবদেবীর ছবি দেওয়া পাপোষ নিজেদের ওয়েবসাইটে রেখে বিতর্কে পড়ে অ্যামাজন। পরে সেগুলি সরিয়ে নেওয়া হয়। এবারও একই কাজ করল তারা। এখন দেখার ভারত সরকার অ্যামাজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications