দেশ সঙ্কটে! মেয়ের বউ ভাত বাতিল করে পুরো টাকা শহিদদের পরিবারকে দিলেন গুজরাতের ব্যবসায়ী
দেশ সবকিছুর আগে। তার আগে কিছু নেই। সেনারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করেন। তবে দেশের কতিপয় আমজনতাও যে এই কথা মনে প্রাণে মেনে চলেন তার প্রমাণ দিলেন গুজরাতের এক সাধারণ ব্যবসায়ী।
দেশ সবকিছুর আগে। তার আগে কিছু নেই। সেনারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করেন। তবে দেশের কতিপয় আমজনতাও যে এই কথা মনে প্রাণে মেনে চলেন তার প্রমাণ দিলেন গুজরাতের এক সাধারণ ব্যবসায়ী। মেয়ের বিয়েটা কোনওমতে করিয়ে বউ ভাত বাতিল করে তার পুরো খরচ ধরে শহিদদের পরিবারের উদ্দেশে দিয়ে দিলেন হাসমুখভাই সেঠ ও অজয় সিংভিরা।

ব্যবসায়ীর কন্যা এমি ও পুত্র মিতের শুক্রবার বিয়ে হয়। অনেক আগে ঠিক হওয়ায় বিয়ের কাজটা করতেই হয়েছে। তবে রিসেপশন করতেই হবে তার মানে নেই। আর দেশ যেখানে সঙ্কটে সেখানে কীভাবে মানেক পরিবার আনন্দে থাকতে পারেন।
সেই ভেবেই সমস্ত অতিথিদের আসতে বারণ করে দেওয়া হয়। একইসঙ্গে ১১ লক্ষ টাকা সেনার শহিদ পরিবারের জন্য দান করেন তিনি। আরও ৫ লক্ষ টাকা সেবা সংস্থানকে দেওয়া হয়। দুই পরিবার হাসিমুখে গোটা বিষয়টি মেনে নিয়েছে। কেটারিংয়ের দায়িত্বে থাকা রাজুভাই শাহও হাসিমুখে এই ক্ষতি মেনে নিয়েছেন।
প্রসঙ্গত, পুলওয়ামার জঙ্গি হামলায় সারা দেশ শোকস্তব্ধ। ৪৪ জন জওয়ান মারা গিয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে আসা সেই জওয়ানদের অন্ত্যেষ্টি চলছে নানা প্রান্তে। ফলে সারা দেশ শোকের আবহে ডুবে রয়েছে।












Click it and Unblock the Notifications