ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিষেধাজ্ঞা বহাল
শুক্রবার সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার নিষেধাজ্ঞা বহাল রাখল।
শুক্রবার সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার নিষেধাজ্ঞা বহাল রাখল। নির্দল বিধায়ক হিসাবে মধু কোড়া ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

কোড়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ২০১৭ সালে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনে মধু কোড়ার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিষেধাজ্ঞার বিষয়ে নির্বাচনে কমিশনে একটি নোটিশও পাঠানো হয় সুপ্রিম কোর্টের তরফে। এদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে মনোনোয়ন জমার শেষ তারিখ ১৮ নভেম্বর শেষ হচ্ছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
এদিকে নির্বাচনী ব্যয়ের সঠিক হিসেব নিকেশ জমা না দেওয়ার জন্য ২০১৭ সালে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার উপর নিষেধাজ্ঞা জারি করে কমিশন। এর পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সমস্ত সওয়াল জবাবের পর নির্বাচন কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্তকেই বহাল রাখে সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications