নীতীশ সরকারের সিদ্ধান্তে ধাক্কা! সংরক্ষণ নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বজায় রাখার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
সোমবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিহার সরকার। রাজ্যে সংরক্ষণ ৬৫ শতাংশ করা নিয়ে পাটনা হাইকোর্টের সিদ্ধান্ত আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট পটনা হাইকোর্টের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে।
সর্বোচ্চ আদালত বলেছে, সেপ্টেম্বরে এই মামলার বিস্তারিত শুনানি হবে। প্রসঙ্গত, পটনা হাইকোর্ট বিহার সরকারের সংরক্ষণ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। বিহার সরকার তারপরেই পটনা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে।

সুপ্রিম কোর্টের পদক্ষেপ
শুনানির সময় সুপ্রিম কোর্ট পটনা হাইকোর্টের আদেস স্থগিত করতে অস্বীকার করে। প্রসঙ্গত, বিহারের নীতীশ কুমার সরকার রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ বৃদ্ধি করেছিল। যা পটনা হাইকোর্ট বাতিল করে দেয়।
কী করেছিল বিহার সরকার
বিহার সরকার অনগ্রসর শ্রেণী, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬৫ শতাংশ করে।
সংরক্ষণ বৃদ্ধির বিরুদ্ধে হাইকোর্টে আবেদন
বিহার সরকার রাজ্যে সংরক্ষণের সীমা বৃদ্ধির পরেই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে। গত মার্চে এই সংক্রান্ত আবেদনের শুনানির পরে হাইকোর্ট রায় সংরক্ষণ করে। গত ২০ জুন হাইকোর্টের রায়ে ধাক্কা খায় বিহার সরকার। হাইকোর্ট সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে দেয়।
বিহারে সংরক্ষণ পৌঁছে গিয়েছিল ৭৫ শতাংশে
বিহারে সংরক্ষণ পৌঁছে গিয়েছিল ৭৫ শতাংশে। কারণ গত নভেম্বরে রাজ্য সরকার গেজেট দুটি বিলের বিষয়ে জানায়। সেখানে বলা হয় অনগ্রসর এবং বঞ্চিত মানুষদের জন্য সংরক্ষণের সীমা বৃদ্ধি করা হচ্ছে। বিহার সরকার সেই সময় সংরক্ষণের সীমা ৬৫ শতাংশ করার রাজ্যে মোট সংরক্ষণ ৭৫ শতাংশে পৌঁছে যায়। কারণ রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণও রয়েছে।












Click it and Unblock the Notifications