'ভয়ের পরিস্থিতি তৈরি করবেন না', মদ কেলেঙ্কারি মামলায় ইডিকে বার্তা সুপ্রিম কোর্টের

'ভয়ের পরিস্থিতি তৈরি করবেন না', ছত্তিশগড় মদ কেলেঙ্কারি মামলায় ইডিকে বার্তা সুপ্রিম কোর্টের। ২ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারিতে সম্প্রতি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ছত্তিসগড় সরকার। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থাকে বার্তা আদালতের।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মামলার শুনানিতে এদিন ছত্তিসগড় সরকারের তরফে নির্দিষ্ট কিছু দাবি করা হয়। বলা হয় যে, আবগারি দফতরের ৫২ জন আধিকারিককে "মানসিক, শারীরিক" নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে।

মদ কেলেঙ্কারি মামলায় ইডিকে বার্তা সুপ্রিম কোর্টের

এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও এই মামলায় জোর করে ঢোকানোর চেষ্টা করছে বলেও আদালতে সওয়াল রাজ্যের। বিচারপতি এসকে কউল এবং এ আমানুল্লাহর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। অন্যদিকে ছত্তিসগড় সকারের তরফে সওয়াল জবাবে অংশ নেন কবিল সিব্বল।

তিনি অভিযোগ করে বলেন যে, একাধিক আবগারি দফতরের আধিকারিক ইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে। এমনকি তাঁদের পরিবারের সদস্যদেরও গ্রেফতারের হুমকি ইডির তরফে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। এমনকি তদন্তকারী সংস্থা সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও আদালতের কাছে অভিযোগ করেন কবিল সিব্বল।

এমনকি সামনেই নির্বাচন আসছে সে রাজ্যে। আর সেজন্যেই এমন করা হচ্ছে বলেও ইডি নাকি দাবি করেছে বলে অভিযোগ বর্ষীয়ান এই আইনজীবীর। দীর্ঘ সওয়াল জবাব শেষে এই বিষয়ে ইডির হলফনামা তলব করেছে আদালত। একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আদালতের স্পষ্ট বার্তা, 'ভয়ের পরিস্থিতি তৈরি করবেন না'। মামলার শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, "এমন আচরণ একটি সত্যি বিষয়কেও সন্দেহজনক করে তোলে"।

সুপ্রিম তোপের মুখে ইডি

বলে রাখা প্রয়োজন, বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। এমনকি এই বিষয়ে মোদী বিরোধী জোট সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়। এমনকি এই বিষয়ে সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় এজেন্সিকে ইচ্ছাকৃত ভাবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি কর্নাটক প্রবল ধাক্কার পরেও তৃণমূল সুপ্রিমো কেন্দ্রের এজেন্সির ব্যবহার নিয়ে আওয়াজ তুলেছেন। এবার আদালতের তোপের মুখে পড়তে হল ইডিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+