রাষ্ট্রদ্রোহিতা ইস্যুতে সুপ্রিম কোর্ট দিল বড় বার্তা, ২ মিডিয়া চ্যানেল মামলায় নয়া মোড়
ঘটনার সূত্রপাত অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের এক বিদ্রোহী নেতার বক্তব্য ঘিরে। যাঁর বক্তব্য আপত্তিকর বলে অভিযোগ। আর সেই বক্তব্য কয়েকটি মিডিয়া চ্যানেলে সম্প্রচারিত হওয়ায়, সেই মিডিয়া চ্যানেলগুলি আপাতত আইনি মামলার অধীনে। এই ঘটনা ঘিরে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞার ব্যাখ্যা এবার দিতে চলেছে আদালত।

টিভি ফাইভ ও এবিএন অন্ধ্রজ্যোতি চ্যানেলগুলি আপাতত সুপ্রি কোর্টের দেওয়া রক্ষাকবচের আওতায় রয়েছে। তবে এই চ্যানেলে ওয়াইএসআর কংগ্রেসের ওই বিদ্রোহী নেতার বক্তব্য তুলে ধরা নিয়ে পুলিশ অভিযোগ দায়ের করে। সেই মর্মে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে , তাতে শীর্ষ আদালত জানিয়েছে, স্বাধীন মতামত প্রকাশের অধিকার ও মিডিয়ার নিজস্ব অধিকারের প্রেক্ষিতে এবার রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞার ব্যাখ্যা করতে চলেছে আদালত। এদিকে, অন্ধ্রপ্রদেশ পুলিশকে এই দুই চ্যানেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া থেকে বরত করেছে আদালত।
এর আগে চ্যানেল দুটির বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সরকারের এফআইআরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় দুই তেলুগু মিডিয়া সংস্থা। শীর্ষ আদালতের কাছে তাঁদের দাবি যাতে এই এফআইআর তুলে নেওয়া হয়, তার জন্য়। এদিকে, যে নেতার বক্তব্য নিয়ে এই শোরগোল,তাঁকে গ্রেফতার করেছে অন্ধ্রপুলিশ। খোদ শাসক দলের এই নেতা নিদের দলের বিরুদ্ধে মুখ খুলে প্রশাসন বিরোধী কথা বলেছেন বলে অভিযোগ। এদিকে, সেই বক্তব্য পেশ করতে গিয়ে দুই তেলুগু চ্যানেল কাঠগড়ায় দাঁড়ায়।
এদিকে, এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন বলেন, অন্ধ্রপ্রদেশ সরকার দুটি চ্য়ানেলকে ভয় পাওয়াতে রাষ্ট্রদ্রোহিতার মামলা এভাবে করেছে।তাই সময় এসেছে যখন রাষ্ট্রদ্রোহিতার পরিধি নির্ধারণ করতে হবে আমাদের।












Click it and Unblock the Notifications