Supreme Court to Centre: ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি নিয়ে 'সুপ্রিম' ধাক্কা! কেন্দ্রকে বেধে দেওয়া হল সময়
ইডির প্রধান হিসেবে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে সর্বোচ্চ আদালতে ধাক্কা খেল মোদী সরকার। তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধিকে বেআইনি বলেছে সুপ্রিম কোর্ট। তাঁর কার্যকালের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। সর্বোচ্চ আদালতের তরফে কেন্দ্রকে (Supreme Court to Centre) ইডির জন্য নতুন প্রধানের খোঁজ করতে বলা হয়েছে।
ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের কার্যকালের মেয়াদ যেভাবে বাড়ানো হয়েছে, তাতে ২০২১ সালের একটি রায়ের আদেশের লঙ্ঘন করা হয়েছে বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্ট। কেন্দ্রের তরফে অবশ্য কাজের ধারাবাহিকতার মধ্যে তাঁকে সরানোয় আপত্তির কথা জানানো হয়েছে।

বিচারপতি বিআর গাভাই, বিক্রম নাথ এবং সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে (Supreme Court to Centre) , ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পরিচালিত কাজের পর্যালোচনা এবং সেই কাজের হস্তান্তরকে সমৃন করতে ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। প্রসঙ্গত ১৯৮৪ ব্যাচের আইআরএস অফিসারের বর্ধিত কার্যকালের মেয়াদ ছিল ২০২৩-এর ১৮ নভেম্বর পর্যন্ত।
অন্যদিকে সুপ্রিম কোর্ট ডিএসপিই এবং সিভিসি আইনের সংশোধনীগুলি নিশ্চিত করেছে। পাশাপাশি কেন্দ্রকে সিবিআই ও ইডির ডিরেক্টরের মেয়াদ বাধ্যতামূলক দুবছরের পরে আরও তিন বছর সম্ভাব্য বৃদ্ধির ব্যাপারে ক্ষমতা দিয়েছে।
সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে বলেছিলেন, এই আধিকারিক কোনও রাজ্যের ডিজিপি নন। তবে একজন আধিকারিক হিসেবে রাষ্ট্রসংঘের মতো সংস্থায় প্রতিনিধিত্ব করেছেন। নভেম্বরের পরে তিনি সেই পদে থাকবেন না বলেও সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন তুষার মেহতা (Supreme Court to Centre) ।
এসকে মিশ্রকে ২০১৮-তে ইডির ডিরেক্টর পদে বসায় কেন্দ্রীয় সরকার। ২ বছর কাজের পরে ২০২০ সালে সরকার তার কার্যকালের মেয়াদ বাড়ায়। তারপর দুবার তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে সুপ্রিম কোর্টে (Supreme Court to Centre) সরকার তদন্তকারী সংস্থার প্রধানদের কার্যকালের মেয়াদ পাঁচবছর পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিয়েও সওয়াল করে।
অন্যদিকে বিরোধীদের তরফে এসকে মিশ্রের কার্যকালের মেয়াদ সম্প্রসারণ নিয়ে আপত্তি তোলা হয় বারে বারে। সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করতে ইডি ও সিবিআইকে ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়।












Click it and Unblock the Notifications