Article 370 verdict: ৩৭০ ধারা বিলোপ, রায় শোনাবে সুপ্রিম কোর্ট! কড়া নিরাপত্তা কাশ্মীরে
Article 370 verdict: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। একত্রিত করে সমস্ত মামলার শুনানি হয়। দফায় দফায় এই মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার এই বিষয়ে চূড়ান্ত রায় জানাবে। আর এই রায় ঘিরে জম্মু-কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সাংবিধানিক বেঞ্চে এই সংক্রান্ত (Article 370 verdict) মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি ছাড়াও সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিসান কউল, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। গুরুত্ব বিচার করে টানা এই মামলার শুনানি হয়।

তবে গত ৫ সেপ্টেম্বর এই বিষয়ে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। আজ সোমবার অবশেষে রায় ঘোষণা করতে চলেছে সাংবিধানিক বেঞ্চ। এই রায় খুবই তাৎপর্যপূর্ণ। সম্প্রতি নতুন করে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370 verdict) তুলে নেওয়া হতে পারে। এমনটাই জল্পনা তৈরি হয়েছে।
আর এর মধ্যেই আদালত কি রায় দেয় সেদিকেই নজর সবার। কংগ্রেস নেতা রবিন্দ্র শর্মা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে কাশ্মীরের মানুষ। আদালতের কাছে অনেক কিছু আশা রয়েছে। সাংবিধানিক বেঞ্চ অবশ্যই কাউকে নিরাশ করবে না বলেই মন্তব্য এএনআইকে জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লা জানিয়েছেন, আদালত যা নির্দেশই দিক না কেন, কাশ্মীরের শাস্তি এবং নিরাপত্তাটাই সব। তবে এদিনের রায় ঘিরে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা জম্মু-কাশ্মীর জুড়ে। আদালতের রায়ের পরেই সে রাজ্যে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা। আর সে আশঙ্কা থেকেই একেবারে জম্মু-কাশ্মীর জুড়ে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, সে রাজ্যে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখা হচ্ছে। অশান্তি ছড়াতে পারে কোনও এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। অশান্তির খবর পেলেই দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও জানিয়েছে জম্মু-কাশ্মীরের পুলিশ-প্রশাসন।












Click it and Unblock the Notifications