Suvendu Adhikari: সুপ্রিম কোর্টে স্বস্তি বিরোধী দলনেতার, এফআইআর দায়ের নিয়ে হাই কোর্টের নির্দেশ খারিজ
Suvendu Adhikari: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে মামলা শুনে সিদ্ধান্ত নিতে হবে। ফলে নতুন করে শুভেন্দু অধিকারীকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই আবেদন করতে হবে।
আজ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে এহেন নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ, হাই কোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি নতুন করে মামলাটি শোনার জন্য।

একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথাও জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার গ্রহণযোগ্যতা বিচার করে উপজুক্ত নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বলে রাখা প্রয়োজন, প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা জানান কলকাতা হাইকোর্ট।
তবে বিষয়টি খতিয়ে দেখতে হবে পুলিশকে। আর তা দেখে আইনানুগ পদক্ষেপ করবে প্রশাসন। তবে গ্রেফতার কিংবা কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে বলেও জানায় কলকাতা হাইকোর্ট।
আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তবে কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশ সামনে আসার পরেই নন্দীগ্রামের বিধায়কের বিরদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায় এফআইআর দায়ের হয়। প্ররোচনা দেওয়া হয়েছে এই অভিযোগে এফআইআর হয়।
বলে রাখা প্রয়োজন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা পুলিশের। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি রয়েছে। বিরোধী দলনেতা একাধিকবার জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা করতেই মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই অবস্থায় যদি এই মামলায় স্বস্তি পেলেন নন্দীগ্রামের বিধায়ক।












Click it and Unblock the Notifications