SC on Child Marriage: ‘জীবনসঙ্গী বাছার অধিকার কাড়া যাবে না,’ বাল্যবিবাহ রোধে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
SC on Child Marriage Act: বাল্য বিবাহ নিয়ে শুনানিতে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। বাল্য বিবাহ রোধে যে আইন রয়েছে তাতে বেশকিছু খামতি রয়েছে বলে উল্লেখ শীর্ষ আদালতের। বাল্য বিবাহ রোধের আইনে বেশকিছু বদল আনা দরকার বলেও মনে করছে সুপ্রিম কোর্ট। শুক্রবার শুনানি শেষে এবিষয়ে জারি করা হয় গাইডলাইনও।
বাল্য বিবাহের (Child Marriage) মাধ্যমে সংশ্লিষ্ট নাবালক বা নাবালিকার জীবনসঙ্গী বাছার অধিকার (Right to choose Life Partner) কেড়ে নেওয়া হয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কোনওরকম ব্যক্তিগত আইনের (Personal Law) ভিত্তিতে বাল্য বিবাহ রোধের আইনের অবমাননা করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ আদালতের।

দেশের অঙ্গ রাজ্যগুলিতে বাল্য বিবাহ রোধের আইনের (Child marriage prevention act) সঠিক ব্যবহার করা হচ্ছে না বলে মামলা দায়ের করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সেই মামলাই শোনে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI Chandrachur) নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় শুনানি।
রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, বাবা মায়ের ইচ্ছার ভিত্তিতে নাবালক বা নাবালিকাকে বিয়ের পিঁড়িতে ঠেলে দেওয়ার অর্থ নাবালক-নাবালিকার জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া। রাজ্য প্রশাসনকে এব্যাপারে উদ্যোগ নিতে হবে। বাল্য বিবাহ রোধের আইনের লঙ্ঘন হলে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। মোটা অঙ্কের জরিমানাও ধার্য করা যেতে পারে।
Supreme Court says that addressing child marriage requires an intersectional approach especially when dealing with girl child.
— ANI (@ANI) October 18, 2024
Delivering judgment on PIL alleging rise in child marriages in the country, the Supreme Court issues a slew of guidelines for effective implementation… pic.twitter.com/MEVIBxYnHq
রাজ্যগুলিতে বাল্য বিবাহের ঘটনা বেড়েই চলেছে বলে উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এদিন তিন বিচারপতির বেঞ্চ জানায়, আলাদা আলাদা প্রত্যেক জনগোষ্ঠীকে বাল্য বিবাহ রোধের আইন নিয়ে অবগত করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদেরও এব্যাপারে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। গোটা জনগোষ্ঠী সচেতন হলেই বাল্য বিবাহের মতো ঘটনা রোধ করা সম্ভব।
বাল্যবিবাহ রোধে কাউন্সেলিংয়ের উপর জোর আরোপের নির্দেশ প্রধান বিচারপতির। জানান, সমাজের বঞ্চিত প্রান্তিক এলাকাগুলিতে বা যেখানে শিক্ষার অভাব রয়েছে, এমন জায়গাগুলিতে বিশেষ করে নাবালিকাদের কাউন্সেলিং করাতে হবে। একইসঙ্গে লাগাতার সচেতনতা অভিযান, অপরাধের গুরুত্ব ও কড়া শাস্তির বিধান সম্পর্কে সকলকে অবগত করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications