'হাইকোর্টের প্রতি মানুষের আস্থা কমবে', শুভেন্দুর মামলা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে ভোট গণনাতে কারচুপি হয়েছে। এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে ভোট গণনাতে কারচুপি হয়েছে। এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। ফলে কলকাতা হাইকোর্টেই এই সংক্রান্ত মামলা হবে বলে জানা যাচ্ছে।

আইনজীবীদের একাংশের মতে, দ্রুত এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। ফলে এই সংক্রান্ত মামলায় কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবপক্ষের।
বলে রাখা প্রয়োজন, এবার নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে লড়াই করেন শুভেন্দু অধিকারী। ফলাফল প্রকাশের পর দেখা যায় শুভেন্দু অধিকারীকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু হঠাত করেই ঘুরে যায় খেলা। দেখা যায় মাত্র কয়েকটি ভোটে জয়ী হিসাবে নিজেকে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই তৈরি হয় বিতর্ক। কারচুরপি করে শুভেন্দু জিতেছে বলে দাবি করে তৃণমূল।
এমনকি ভোট কর্মীদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। আর এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রীর মমতা। যদিও এই মামলার বেঞ্চ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের মধ্যেই ভোট গণনা মামলা অন্যত্র সরানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। জুলাই মাসে এই সংক্রান্ত মামলার আবেদন করা হয়। শীর্ষ আদালতের কাছে শুভেন্দু জানান, কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ রায় পাওয়া সম্ভব নয়।
তাই দেশের অন্য যে কোনও হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানির জন্যেও আবেদন জানান বিরোধী দলনেতা। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দেয়।
পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানায়, মামলা অন্য আদালতে স্থানান্তরিত করা হলে হাই কোর্টের প্রতি মানুষের আস্থা কমবে। ফলে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি করতে আর কোনও বাঁধা রইল না। বলে রাখা প্রয়োজন, নির্বাচন কমিশন এই সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
এমনকি ইভিএম সহ অন্যান্য জিনিসগুলিকেও মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত আলাদা করে রাখার কথা বলা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications