Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sandeshkhali News: বহাল থাকল হাইকোর্টের নির্দেশই! সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের

Sandeshkhali News: সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। বহাল থাকল সিবিআই নির্দেশ। জোর ধাক্কা খেল রাজ্য। আজ সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

শুনানি (Sandeshkhali News) শেষে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশের বেশ কিছু অংশ পরিবর্তন করেছে সর্বোচ্চ আদালত। বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্টের রায়ে পুলিশ এবং রাজ্য সম্পর্কে পর্যবেক্ষণ যা রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, তা বাদ দিতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

Sandeshkhali News

বলে রাখ প্রয়োজন, সন্দেশখালিতে Sandeshkhali News) শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেই সময় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে। একেবারে রক্তাত্ব অবস্থায় খালি হাতে কলকাতায় ফিরতে হয় তদন্তকারী আধিকারিকদের। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি।

অন্যদিকে আগুন জ্বলে ওঠে সন্দেশখালিতে। এরপর কেটে যায় ৫৫ টা দিন। খোঁজ পাওয়া যায় না সন্দেশখালির বেতাজ বাদশার। যদিও কলকাতা হাইকোর্টের চাপের মুখে ঘটনার ৫৬ দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা।

দীর্ঘ শুনানি শেষে গত পাঁচ মার্চ সন্দেশখালির মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি সেদিন বিকেল পাঁচটার মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথাও জানানো হয়। যদিও তা দেওয়া হয়নি। উলটে সে দিনই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু শুনানি হয়নি। পরের দিন লিখিত ভাবে রাজ্যের তরফে সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়।

মামলার শুনানিতে এদিন রাজ্যের তরফে বেশ কিছু প্রশ্ন তোলা হয়। সন্দেশখালি যাওয়ার আগে রাজ্যকে ইডি জানায়নি। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ঘটনা। এরপরেই রাজ্য ২ টি স্বতঃপ্রণোদিত মামলা করেছে। এছাড়াও বেশ কয়েকজনের গ্রেফতারের বিষয়টিও শীর্ষ আদালতে জানানো হয়। দীর্ঘ শুনানিতে শেষে এদিন সন্দেশখালির ঘটনায় সিবিআই নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত।

অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকবে শেখ শাহজাহান। সুপ্রিম কোর্টের নির্দেশে সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় বিষয়টির সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। সরকার কীভাবে শেখ শাহাজাহানকে বাঁচাতে চাইছে সবাই দেখতে পাচ্ছে। এত বড় থাপ্পর খাওয়ার পর সরকারের হুশ এবার ফিরবে বলেও দাবি বিজেপি নেতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+