কেন্দ্রের বক্তব্য না শুনে সিএএ-র উপর কোনও স্থগিতাদেশ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কেন্দ্রের বক্তব্য না শুনে সিএএ নিয়ে কোনও সিদ্ধান্ত জানাতে রাজি হল না শীর্ষ আদালত।

কেন্দ্রের বক্তব্য না শুনে সিএএ নিয়ে কোনও সিদ্ধান্ত জানাতে রাজি হল না সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালতে সিএএ-র উপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে শুনানি ছিল। ১৪৪ জন আবেদন জানিয়েছিলেন স্থগিতাদেশ চেয়ে। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন ১৪৪ জন আবেদনকারীর মধ্যে মাত্র ৬০ জন আবেদনকারী সরকারকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কপিল সিবল মামলাটি সাংবিধানিক বেঞ্চে শুনানির আবেদন জানিয়েছেন।

সুপ্রিম কোর্ট সিদ্ধান্তে নারাজ

সুপ্রিম কোর্ট সিদ্ধান্তে নারাজ

সিএএ নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে নারাজ শীর্ষ আদালত। আজ আদালতে ১৪৪ জন আবেদন কারীর আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছে, সরকারের বক্তব্য না শোনা পর্যন্ত এই নিয়ে সিএএ-র উপর কোনও স্থগিতাদেশ দেওয়া যাবে না। সরকারের হয়ে মামলাটির প্রতিনিধিত্ব করছিলেম অ্যাটর্নি জেনারেল। তিনি জানিয়েছেন ১৪৪ জন আবেদনকারীর মধ্যে মাত্র ৬০ জন আবেদন কারী সরকারকে এই বিষয়ে জানিয়েছেন। কবিল সিবল মামলাটি সাংবিধানিক বেঞ্চে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন।

চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব

চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব

প্রধান বিচারপতি এসএ ববদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছেন এত দ্রুত সিএএ-র মতো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই তাড়াহুড়ো করা যাবে না এই মামলাটি নিয়ে সব পক্ষের বক্তব্য শোনার পরেই আদালত কোনও সিদ্ধান্ত জানাতে পারবে। সেকারণে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের কাছে এই নিয়ে জবাব তলব করেছে শীর্ষ আদালত। কেন্দ্র জবাব দিলে তবেই কোনও সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

 সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ

সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ

মামলার শুনানি শুরু হওয়ার আগে থেকেই শীর্ষ আদালতের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলকারীরা। ঘটনায় সকাল থেকেই উত্তেজনা ছিল সুপ্রিম কোর্ট চত্ত্বরে। পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মামলার শুনানি শুরু হওয়ার পরেই প্রধান বিচারপতি জানান, আদালতের ছোট কক্ষে কেবল মাত্র আইনজীবীদের নিয়ে মামলার শুনানি হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+