মিলবে কি সমকামী বিবাহের বৈধতা? সুপ্রিম শুনানিতেই রায়দান

সমকামী বিয়ের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি। সমকামী বিয়েতে কি আইনি বৈধতা দেবে সুপ্রিম কোর্ট সেদিকে তাকিয়ে রয়েছে সব মহল। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে হবে এই মামলার শুনানি।

প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারপতি এসকে কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি পিএস নরসিমা। গতকালের শুনানিকে কেন্দ্র সমকামী বিবােহর বিপক্ষেই মতামত দিয়েছিল।

 সুপ্রিম শুনানিতেই রায়দান

কেন্দ্রের বিরোধিতার পরেও কি মিলবে কি বৈধতা সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল । কেন্দ্রের পক্ষ থেকে গতকাল থেকেই সমকামী বিবাহের বিরোধিতায় কথা বলা হয়েছে আদালতে। সরকার পক্ষের আইনজীবী বলেছেন, হিন্দু ধর্মে সমকামী বিবাহের কোনও বৈধতা নেই। এমনকী মুসলিমদের মধ্যেও সমকামী বিবাহকে মান্যতা দেওয়া হয় না। তাই ভারতে কোনও ভাবেই এই বিবাহকে বৈধ বলে মনে করা হয় না।

সমকামী বিবাহ মামলা

নারী-পুরুষের বিবাহই প্রাকৃতিক নিয়মে হয়ে আসছে। এবং তা ভারতীয় সংস্কৃতির অংশ বলেই মনে করছেন। আদালতে বারবার এই সমকামী বিবাহের বিরুদ্ধে গিয়েই কথা বলেছে কেন্দ্র। আবার সমকামী বিবাহের সপক্ষে গিয়েও কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে কার সঙ্গে জীবন কাটাতে চাইবেন কোনও ব্যক্তি সেটা তাঁর ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। কাজেই একে একেবারেই অবৈধ বলে উড়িয়ে দেওয়া যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+