খারিজ হিজাব মামলার দ্রুত শুনানি, হাইকোর্ট দেখবে বিষয়টি, জানাল সুপ্রিম কোর্ট

খারিজ হিজাব মামলার দ্রুত শুনানি, হাইকোর্ট দেখবে বিষয়টি, জানাল সুপ্রিম কোর্ট

কর্নাটকের হিজাব কাণ্ডের রেশ গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কর্নাটক হাইকোর্টের পাশাপাশি এই মামলা এখন সুপ্রিম কোর্টেও পৌঁছেছে। যদিও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় হিজাব-মামলার দ্রুত শুনানির আর্জি। ফলে হিজাব মামলার শুনানি হবে কর্নাটক হাইকোর্টেই। প্রসঙ্গত, আবেদনকারীদের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন সুপ্রিম কোর্টে করেন বরিষ্ঠ আইনজীবী দেবদূত কামাত। কিন্তু দেশের প্রধান বিচারপতি জানান যে হিজাব মামলার বিষয়টি কর্নাটক হাইকোর্টের দেখবে।

খারিজ হিজাব মামলার দ্রুত শুনানি, হাইকোর্ট দেখবে বিষয়টি, জানাল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি এনভি রমন বলেন, '‌আমরা সব নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য বসে আছি। সঠিক সময় হলে আমরা শুনব।' এই মামলার শুনানির প্রথম দিকে প্রধান বিচারপতি বলেন, '‌এই ইস্যু যেন বৃহত্তর স্তরে না ছড়িয়ে পড়ে।'‌‌ শীর্ষ আদালতের পক্ষ থেকে এও জানানো হয় যে হাইকোর্টে শুনানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্ট আর কোনও হস্তক্ষেপ করবে না। দুপুর আড়াইটে থেকে হাইকোর্টে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, কর্নাটক হাইকোর্টের বেঞ্চ হিজাব নিষিদ্ধ মামলার শুনানিতে জানিয়েছে যে কলেজে বা স্কুল পড়ুয়াদের কোনও ধর্মীয় পোশাক পরে আসা উচিত নয়। এই বিষয় নিয়ে ফের ১৪ ফেব্রুয়ারি শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এরই মাঝে কর্নাটক সরকার রাজ্য জুড়ে তিনদিনের স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়াও আগামী সপ্তাহ থেকে প্রথম থেকে দশম শ্রেণীর ক্লাস পুনরায় চালু হবে বলেও জানিয়েছে সরকার। প্রসঙ্গত, কর্নাটকের একটি স্কুলে সম্প্রতি ছাত্রীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এর পর আরও কয়েকটি স্কুল হিজাব পরে ছাত্রীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন কর্নাটকের উডুপির পাঁচ পড়ুয়া।

মঙ্গলবার এই মামলার এক দফা শুনানি হয়। তখন বলা হয় এই হিজাব মামলাটি বৃহত্তর বেঞ্চে বিবেচনার প্রয়োজন রয়েছে। তবে এদিন রাতে জানানো হয়, হাই কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে এই মামলা শুনবে। অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি চেয়েছিলেন পাঁচ পড়ুয়ার আইনজীবীরা। কিন্তু বিচারপতি জানান, এ নিয়ে বৃহত্তর বেঞ্চেই সওয়াল করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আবেদনকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু সুপ্রিম কোর্টও দ্রুত শুনানির আবেদন খারিজ করে জানিয়ে দেয় যে বিষয়টি যখন হাইকোর্টের অধীনস্ত তখন শীর্ষ আদালত সে ব্যাপারে হস্তক্ষেপ করবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+