প্রবীণ দম্পতির বিচ্ছেদ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
একসঙ্গে থাকতে না পারলে আলাদা হয়ে আনন্দে থাকুন। এক প্রবীণ দম্পতির করা বিচ্ছেদ মামলায় এমনই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
একসঙ্গে থাকতে না পারলে আলাদা হয়ে আনন্দে থাকুন। এক প্রবীণ দম্পতির করা বিচ্ছেদ মামলায় এমনই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। প্রায় ২ দশক ধরে চলা ষাটোর্ধ্ব দম্পতির বিচ্ছেদের মামলার অবসানে এমনই সিদ্ধান্তের কথা জািনয়েছে শীর্ষ আদালত।

২০০৩ সালে মাদ্রাজ হাইকোর্টে বিচ্ছেদের মামলা করেছেন এই দম্পতি। তাতে প্রথমে দুই পক্ষকে আলাদা থাকার রায় দিয়েছিল আদালত। কিন্তু স্ত্রী সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায়। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের সেই রােয়র উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তার পর থেকে যদিও দম্পতি আলাদাই ছিলেন। কিন্তু এই মামলা বছরের পর বছর চলে আসছিল। একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করতে শুরু করেন। শেষে বিচারপতি সঞ্জয় কে কল ও বিচারপতি এমকে জোসেফের বেঞ্চে মামলাটি উঠলে তাঁরা সেটি নিস্পত্তির সিদ্ধান্ত নেন এবং ২০০৮ সালে মাদ্রাজ হাইকোর্টের রায়ের রিভিউ করেন। তারপরে দুই পক্ষের আইনজীবীকে ডেকে তাঁদের মক্কেলদের মতামত জানতে চান। তখনই দুই প্রবীণ দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষে তাঁদের সিদ্ধান্ত মেনে নিয়েই বিচ্ছেদ মঞ্জুর করে শীর্ষ আদালত। এতে একে অপরের বিরুদ্ধে করা একাধিক মামলা প্রত্যাহার করে নেওয়ার প্রসঙ্গে রাজিও হয়ে যায়। স্ত্রীকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্যে দিতেও রাজি হন স্বামী। তারপরেই শীর্ষ আদালত জানায় আলাদা থেকে তাঁরা যদি আনন্দে থাকেন তাহলে সেটাই থাকুন।












Click it and Unblock the Notifications