সুনন্দা পুষ্কর মামলায় অগ্রগতি, আগাম জামিন চাইলেন শশী থারুর
মঙ্গলবার সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লি কোর্টে আগাম জামিন চাইলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
মঙ্গলবার সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লি কোর্টে আগাম জামিন চাইলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই মামলায় অভিযুক্ত থারুরকে ৭ জুলাই তারিখের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। যদিও সেই অভিযোগকে শশী থারুর 'অসত্য এবং ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছিলেন।

মামলার শুরু থেকে বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কেরলেরএ ই কংগ্রেস সাংসদ। কিন্তু আদালতে দিল্লি পুলিশ ৩০০০ পাতার চার্জশীট পেশ করে। যেখানে অভিযুক্ত হিসেবে একমাত্র শশীর নামই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে শশী নিয়মিত সুনন্দার উপর অত্যাচার চালাতেন। তার জন্যই সুনন্দা আত্মহত্য়ার পথ বেছে নেন। তারা আরও জানায় শসী-সুনন্দার গৃহ পরিচারক নারায়ণ সিং-এর বয়ানে বিষয়টি স্পষ্ট হয়েছে।
আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ শশী থারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও সুনন্দার উপর অত্যাচাপ চালানোর অভিযোগ করে। তার প্রেক্ষিতে আদালত জানিয়েছিল, চার্জশীটে যে তথ্য রয়েছে, তাই শশীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে যথেষ্ট। মামলাটি শুনছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট সমর বিশাল। তিনি জানিয়েছিলেন, সরকারি আইনজীবির অভিযোগ শুনে ও চার্জশীটটি পড়ে তিনি পুলিশের অভিযোগ মেনে নিয়েছেন। এবার শশী আদালতের শমন এড়াতে পারেন কিনা সেটাই দেখার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications