Sukanta-Suvendu Meeting: সংঘাত ভুলে ফুল হাতে সুকান্তর দিল্লির বাড়িতে শুভেন্দু! বৈঠক সারলেন অমিত শাহের সঙ্গেও
Sukanta-Suvendu Meeting: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে বৈঠক সারলেন রাজ্যের বিজেপি সাংসদরা। তাৎপর্যপূর্ণ ভাবে সেই বৈঠকে দেখা যায় এদিন শুভেন্দু অধিকারীকে।
এমনকী এও শোনা যায় যতক্ষণ না পর্যন্ত বিরোধী দলনেতা না পৌঁছেছেন ততক্ষণ বৈঠক শুরু করেননি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি (Sukanta-Suvendu Meeting) । তবে ২০২৬ এর বঙ্গ বিধানসভা ভোটের আগে শুভেন্দু-সুকান্ত বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sukanta-Suvendu Meeting: শুভেন্দু-সুকান্ত তরজা
গত কয়েকমাস আগেই বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সংঘাত প্রকাশ্যে আসে। বৈঠকে না আসা নিয়ে সুকান্ত বলেন, 'উনি কোনও সাংগঠনিক বৈঠকেই থাকেন না। স্বচ্ছন্দ বোধ করেন না। বৈঠকগুলি লম্বা হয়'। এমনকী অন্যতম ব্যস্ত বিধায়ক হিসাবেও শুভেন্দু অধিকারীকে কার্যত কটাক্ষ ছুড়ে দেন বিজেপি রাজ্য সভাপতি। যদিও এহেন মন্তব্যের পাল্টা জবাব দেন নন্দীগ্রামের বিধায়কও। বলেন, 'বিরোধী দলনেতা হিসাবে আমি আমার কাজ জানি। সংগঠনে আমার কোনও দায়িত্ব নেই'।
শুভেন্দু-সুকান্ত এহেন সংঘাত ঘিরে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। যদিও আজ সোমবার একেবারে অন্য ছবি দেখা গেল রাজধানীতে। ফুল হাতে সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারী। একেবারে রাজ্য সভাপতির পাশে বসে সৌমিত্র খাঁ সহ দলের অন্যান্য সাংসদদের সঙ্গে বৈঠক সারলেন তিনি। ইতিমধ্যে সেই বৈঠকের ছবি প্রকাশ্যে! আর এরপরেই রাজনৈতিক মহলের দাবি, বৈঠক গৌন রেখে মুখ্য হয়ে উঠল শুভেন্দু-সুকান্ত সাক্ষাৎ। আর সেটাই তুলে ধরার চেষ্টা হল?
বৈঠক প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিরোধী দলনেতা সহ সমস্ত সাংসদদের নিয়ে এদিন বৈঠক হয়েছে। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রণকৌশল কি হবে তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।
#WATCH | Delhi: West Bengal BJP President and Union Minister Sukanta Majumdar says, "We had an informal meeting in the presence all MPs from West Bengal and our state assembly LoP. We discussed everyone's opinion on what strategies we need to adopt for the upcoming assembly… https://t.co/HiYBoLNiCY pic.twitter.com/88BmGxiqYS
— ANI (@ANI) March 17, 2025
Sukanta-Suvendu Meeting: শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু
খুব শীঘ্রই নয়া রাজ্য সভাপতি পেতে পারে বঙ্গ বিজেপি। যা নিয়ে জোর জল্পনা। এর মধ্যেই দিল্লি উড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজধানীতে পা রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ দুজনের বৈঠক হয়। যা খবর বাংলার রাজনৈতিক পরিস্থিতি, ২৬ এর বিধানসভা ভোট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এমনকী নয়া রাজ্য সভাপতির নাম নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
West Bengal LoP and BJP MLA Suvendu Adhikari met Union Home Minister, Amit Shah in Delhi today. pic.twitter.com/wT5dfvmk3j
— ANI (@ANI) March 17, 2025












Click it and Unblock the Notifications