Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেলঘড়িয়ার যুবককে মারধর, বাংলাদেশ সরকারের কাছে তথ্য তলব করতে পারে ভারত! বড় ইঙ্গিত কেন্দ্রীয়মন্ত্রীর

Bangladesh-Sukanta Majumdar: বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা এককথায় মানবতা বিরোধী। গভীর উদ্বগের মধ্যে রয়েছি। বাংলাদেশের এমন মানবতা বিরোধী কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে ভারতীয় যুবককে মারধর এবং হেনস্থ করার ঘটনায় বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

কার্যত বাংলাদেশে মাটিতে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ হিলি সীমান্ত পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বিএসএফের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। পরে সাংবাদিকদের সামনে ওপারের উত্তাল পরিবেশ নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bangladesh-Sukanta Majumdar) ।

Bangladesh-Sukanta Majumdar

বলেন, মানবতা বিরোধী ঘটনা ঘটে চলেছে বাংলাদেশের মাটিতে (Bangladesh-Sukanta Majumdar)। ওপারের পরিস্থিতি একেবারেই ঠিক নয়, বিএসএফের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। তাঁর কথায়, বিএসএফ সবদিক দিয়ে প্রস্তুত রয়েছে। বর্তমানে ভারত সরকার মেডিক্যাল ভিসা দিচ্ছে।

পরিস্থিতির জন্য সীমান্তে পারপাড় কমে গিয়েছে বলেও জানিয়েছেন বিজেপি রাজ্যসভাপতি। তাঁর কথায়, প্রত্যেকদিন শুধুমাত্র হিলি সীমান্ত দিয়ে ৫০০ টাকা লোক যাতায়াত করতেন, এখন সেই সংখ্যাটা ১৫০ তে নেমে গিয়েছে বলে জানান সুকান্ত মজুমদার।

অপরদিকে বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষকে বাংলাদেশের মাটিতে যে ভাবে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা জানান কেন্দ্রীয়মন্ত্রী। তিনি বলেন বাংলাদেশ হাইকমিশনে এই বিষয়ে অভিযোগ জানানো হবে। এমনকি বিদেশমন্ত্রকের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন বলে জানান সুকান্ত মজুমদার।

তাঁর কথায়, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও কেন এক ভারতীয়কে বাংলাদেশে গিয়ে আক্রান্ত হতে হল সে নিয়ে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দাবি জানানো হবে। এছাড়াও সেদেশে হিন্দু মহিলা সাংবাদিক রিংকু সাহাকে গ্রেফতারেরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের পুরো পরিস্থিতির উপর ভারত সরকার নজর নজর রাখছে বলেও এদিন জানান সুকান্ত মজুমদার।

অন্যদিকে আজ সোমবার পেট্রোপল সীমান্তে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এক হিন্দু সংগঠনের তরফে কার্যত বর্ডার বিন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, ওপার বাংলা থেকে কোনও গাড়ী এদিন ভারতে প্রবেশ করবে না অন্যদিকে ভারত থেকেও বাংলাদেশে কোনও গাড়ী যাবে না বলে হুঁশিয়ারি। অন্যদিকে ওপার বাংলার ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীও একাধিক কর্মসূচি পালন করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+