Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাজেটের ঘাটতি মেটাতে তেলের দাম বাড়ানো হচ্ছে, মোদী সরকারকে তীব্র নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর

বাজেটের ঘাটতি মেটাতে তেলের দাম বাড়ানো হচ্ছে, মোদী সরকারকে তীব্র নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর

পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবার কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্যেই আক্রমণ শানালেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি মোদী সরকারকে এই মূল্য বৃদ্ধির জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য পেট্রোল-ডিজেেলর দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকার দাবি করেছে আন্তর্জাতিক কারণেই দাম বাড়ছে এতে কেন্দ্রের কোনও হাত নেই। তার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন ৫ রাজ্যের ভোটের সময় দাম বাড়ল না।

মোদী সরকারকে তীব্র নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর

লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস দশা মধ্যবিত্তের। লাগাতার ১৩ দিন ধরে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। যার জেরে নিত্য প্রয়োজনীয় িজনিসের দামও বাড়তে শুরু করে দিয়েছে। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। মোদী সরকারের দাবি জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হাত নেই কেন্দ্রের। আন্তর্জাতিক কারণেই দাম বাড়তে শুরু করেছে বলে দাবি করেেছন তাঁরা। ইউক্রেন এবং রাশিয়ার কারণেই দাম বাড়ছে জ্বালানি তেলের এমনই দাবি মোদী সরকারের।

মোদী সরকারকে তীব্র নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর

দেশের এই পরিস্থিতির জন্য মোদা সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। রাহুল গান্ধী থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই নিশানা করেছেন মোদী সরকারকে। এমন দেশের পরিস্থিতি শ্রীঙ্কার থেকেও খারাপ বে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে সর্বদল বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি তীব্র নিশানা করে বলেছেন এই পরিস্থিতি কেন্দ্রের অর্থমন্ত্রকের দৈন্যতাকে প্রকট করেছে। বাজেটের ঘাটতি মেটাকে পেট্রোল ডিজেেলর দাম বৃদ্ধি করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে তীব্র নিশানা করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+