সিএএ প্রতিবাদে ফের দিল্লির রাজপথে খণ্ডযুদ্ধ! জামিয়া মিলিয়া শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ মিছিল সংসদের দিকে অগ্রসর হতেই বাধা দিল পুলিশ। এর ফলে সোমবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের সঙ্গে দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ বাধে।
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ মিছিল সংসদের দিকে অগ্রসর হতেই বাধা দিল পুলিশ। এর ফলে সোমবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের সঙ্গে দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। নিরাপত্তা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে এক ঘন্টারও বেশি সময় খণ্ডযুদ্ধ চললে পুলিশ জামিলিয়া মিলিয়া ইসলামিয়ার অদূরে হলি ফ্যামিলি হাসপাতালের কাছে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের ব্যারিকেডে ভেঙে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশ কঠোরভাবে প্রতিরোধ করে। সুরক্ষা বাহিনী ও পুলিশ লাঠিচার্জ করলে সুরক্ষা বাহিনীর দিকে জলের বোতল ছুড়তে থাকে প্রতিবাদকারীরা। বিক্ষোভকারীদের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয়।
খবরে প্রকাশ পুলিশ বিক্ষোভকারীদের এই পদযাত্রার অনুমতি দেয়নি। তা সত্ত্বেও সংশোধিত নাগরিকত্ব আইন এবং প্রস্তাবিত জাতীয় নাগরিক রেজিস্ট্রেশন বা এনআরসি-র বিপরীতে জমায়েত হয়েছিল। এবং পদাযাত্রাও শুরু হয়েছিল। তা নিয়ে রণক্ষেত্রে বাধে দিল্লির রাস্তায়। জামিয়া মিলিয়া ইসলামিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ শিক্ষার্থী ও পুলিশ উভয়কেই পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার জন্য অনুরোধ করেন।
৩০ জানুয়ারি একইরকম এক পদযাত্রা হয় সিএএ বিরোধিতায়। এই প্রতিবাদ সভায় গুলি চলে। তাতে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সুপ্রিম কোর্ট দিল্লির শাহিন বাগ থেকে বিক্ষোভকারীদের অপসারণের আবেদনের শুনানিতে দিল্লি সরকার এবং দিল্লি পুলিশকে জানায়, প্রতিবাদকারীরা অনির্দিষ্টকালের জন্য সরকারি রাস্তা অবরোধ করতে পারবেন না।












Click it and Unblock the Notifications