ভিন্ন জাতে বিয়ে নয়, বাইরের কোনও পুরুষকে বিয়েতে কড়া দাওয়াই মিজোরামের স্কুলে
মিজো উপজাতির বাইরে বিয়ে না করার আর্জি জানাল মিজোরামের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে প্রভাবশালী ছাত্র সংগঠন মিজো জিরলাই পাওল বা এমজেডপি।
মিজো উপজাতির বাইরে বিয়ে না করার আর্জি জানাল মিজোরামের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে প্রভাবশালী ছাত্র সংগঠন মিজো জিরলাই পাওল বা এমজেডপি। সোমবার খ্রিস্টান-সংখ্যাগরিষ্ঠ রাজ্যের শিক্ষার্থীদের প্রতি ছাত্র সংগঠনের তরফে এই আহ্বান জানানো হয়। উচ্চ বিদ্যালয় এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়েও এই প্রচার চালানো হয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে।
ছাত্র সংগঠনের তরফে বলা হয়, ২০১৫ সাল থেকে প্রতি সেপ্টেম্বরে আমরা ছাত্রছাত্রীদের কাছে নন-মিজোকে না বিয়ে করার আহ্বান জানিয়ে আসছি। ধারাবাহিকভাবে এই প্রচার চালিয়ে আসছি আমরা। ছাত্রনেতারা বলেন, আমরা বহিরাগতদের সঙ্গে মিলিত হতে পারি না, কারণ আমরা খুব ছোট একটি সম্প্রদায়।

তাঁদের কথায়, আমরা যদি বহিরাগত কোনও সম্প্রদায় বা মানুষের সঙ্গে মিলিত হই বা বিবাহ করি তবে আমরা আরও সংখ্যালঘু হয়ে পড়ব। লোকসভায় মিজোরামের একমাত্র সাংসদ রিকি লালবিয়াকমাওয়িয়া বিশেষ বার্তা দেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। লালবিয়াকমওয়িয়া বলেন, আমরা রাজ্যজুড়ে বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি, প্রচার চালিয়েছি।
তিনি বলেন রাজ্যের রাজধানী আইজলেও আমরা অনেক স্কুল পরিদর্শন করেছি। আমরা ছাত্রছাত্রীদের স্মরণ করিয়ে দিয়েছি যে তাদের মিজো ছাড়া কাউকে বিয়ে করা উচিত নয়। এটি অবশ্যই একটি মৌখিক অঙ্গীকার ছিল এবং লিখিত কোনও প্রতিশ্রুতি বা অঙ্গীকার ছিল না। আমরা কাউকে জোর করি না, তবে কেবল তাদের পরামর্শ দিই।
তিনি আরও যোগ করেন. মিজো প্রথাগত আইন অনুসারে একজন মিজো মহিলা যদি কোনও নন-মিজো পুরুষকে বিয়ে করেন, তবে তিনি তাঁর মিজো উপজাতির অধিকার হারাতে পারেন। গত বছর ইয়ং মিজো অ্যাসোসিয়েশন উপজাতির বিবাহিত মিজো মহিলার মর্যাদা হারানোর বিষয়টি নিশ্চিত করার জন্য আইন কার্যকর করার দাবি জানিয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications