মাস্ক না পরলে ‘অদ্ভুত’ নিদান গোয়ালিয়রে, শাস্তিস্বরূপ স্বেচ্ছাসেবকের কাজ হাসপাতাল, পুলিশ চেকপোস্টে
মাস্ক না পরলে ‘অদ্ভুত’ নিদান গোয়ালিয়রে, শাস্তিস্বরূপ স্বেচ্ছাসেবকের কাজ হাসপাতাল, পুলিশ চেকপোস্টে
করোনা প্রতিষেধক কবে আসবে সেই বিষয়ে সঠিক আভাস দিতে পারছেন না কেউই। এমতাবস্থায় সামাজিক দূরত্ব ও মাস্কের উফর জোর দিকেই করোনাকালে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে গোটা দেশ। এদিকে এরইমাঝে একাধিক রাজ্যে মাস্ক না পড়লে কড়া শাস্তির কথা শোনা গেছে একাধিক দেশেই। এমতাবস্থায় মাস্ক না পরলে জরিমানার পাশাপাশি অদ্ভুত শাস্তির মুখে পড়তে চলেছেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের মানুষ। এদিকে গোটা রাজ্যেই প্রাণঘাতী করোনার প্রকোপ রুখতে সম্ভাব্য আক্রান্ত রোগীদের খোঁজে নতুন প্রচারাভিযানে নেমেছে মধ্যপ্রদেশ সরকার। ঘরে ঘের চলছে 'কিল করোনা’-র প্রচার।

বর্তমানে গোয়ালিয়রের প্রকাশ্যে যদি কেউ মাস্ক না পড়ে ঘোরেন তাহলে তারা সরকারি নির্দেশে কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন বলে জানা যাচ্ছে। সোমবার সরকারি এক সরকার আধিকারিক জানান এখন থেকে এই শহরে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে তাকে আটক করা হবে। এরপর শাস্তি হিসাবে আগামী তিন দিন বিভিন্ন হাসপাতাল ও পুলিশ চেকপোস্ট গুলিতে তাদের স্বেচ্ছাসেবকের কাজ করতে হবে বলেও জানা যাচ্ছে। এদিকে রবিবার গোয়ালিয়রে নতুন করে ৫১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। এখনও পর্যন্ত গোটা জেলায় আক্রান্ত হয়েছেন ৫২৮ জন।
একইসাথে মাস্ক না পড়লে জরিমানা ধার্য করা হয়েছে প্রশাসনের তরফে। রবিবার মধ্যপ্রদেশের এই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। 'কিল করোনা’ প্রচারাভিযানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করার পরেই এই সিদ্ধান্তের কথা জানান ডিসট্রিক্ট কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিংহ। অন্যদিকে ভোপাল, ইন্দোরের পাশাপাশি অন্য রাজ্য থেকে যারা গোয়ালিয়রে প্রবেশ করছেন তাদের জন্যও কড়া বিধিনিষেধের কথা বলেন কৌশলেন্দ্র।












Click it and Unblock the Notifications