জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা কবে, ইঙ্গিত দিলেন রাম মাধব
নতুন কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা নির্দিষ্ট সময়ের অনেক আগেই ফেরানো হবে। রাজ্যের মানুষকে এমনটাই আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা রাম বাধব
নতুন কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা নির্দিষ্ট সময়ের অনেক আগেই ফেরানো হবে। রাজ্যের মানুষকে এমনটাই আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা রাম বাধব। যত তাড়াতাড়ি পরিস্থিতি তৈরি হবে, তত তাড়াতাড়ি জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পক্ষে বিজেপি, জানিয়েছেন রাম বাধব।

আটক রাখা হয়েছে ৩০-৩২ জন রাজনৈতিক নেতাকে
রাম বাধব জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ৩০ থেকে ৩২ জন বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং সবমিলিয়ে ১০০-রও কম মানুষকে সতর্কতামূলত ব্যবস্থা হিসেবে বন্দি রাখা হয়েছে। তবে তাঁদেরও ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। সম্পূর্ণ রাজনৈতিক ক্রিয়াকলাপ পুনরুদ্ধারের পথ প্রশস্ত করতেই এই কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।
জম্মু ও কাশ্মীরে সতর্কতামূলক আটক নিয়ে প্রশ্নের উত্তরে রাম বাধব বলেছেন, ৪ মাস আগে বহু সংখ্যক মানুষকে সতর্কতামূলক আটক রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে ৩০ থেকে ৩২ জন রাজনৈতিক নেতা সহ সবমিলিয়ে ১০০ জনের কম মানুষকে বন্দি রাখা হয়েছে। কিন্তু তাঁদের ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এই ধাপেরই পক্ষপাতি বলেও জানিয়েছেন তিনি।

সুরক্ষিত থাকবে স্থানীয় বাসিন্দাদের অধিকার
এই বিজেপি নেতা আরও জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা মতো স্থানীয় বাসিন্দাদের অধিকার সুরক্ষিত রাখা হবে।
কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা নির্ধারণ নিয়ে প্রশ্নের জবাবে রাম মাধব বলেছেন, আগামী বছরের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটি গঠনের পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কাশ্মীরে ইন্টারনেট সংযোগ ফিরবে শীঘ্রই
বিজেপি নেতা আরও জানিয়েছেন, কেন্দ্রশাসিত লাদাখের কারগিল এবং লে-তে ইন্টারনেট সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। জম্মু ও কাশ্মীরেও তা ফিরিয়ে আনা শীঘ্রই।

সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫এ ধারার বাতিলকে স্বাগত
রাম মাধবের দাবি, জম্মু ও কাশ্মীরের মানুষ সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫এ ধারার বাতিলকে স্বাগত জানিয়েছেন।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications