SSC Recruitment case: ঝুলে রয়েছে ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ! সুপ্রিম কোর্টে বিচার মিলবে? চলছে শুনানি
SSC Recruitment case: ঝুলে রয়েছে ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ! ফের একবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি। আজ বুধবার চাকরি বাতিল মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। কিন্তু সময়ের অভাবে এদিন মামলার শুনানি করা গেল না বলে শোনা যাচ্ছিল। শেষমেশ আইনজীবীদের অনুরোধে এই মামলার শুনানি শুনছেন প্রধান বিচারপতি।
অন্যদিকে ধর্মতলায় অবস্থানে বসে রয়েছেন অসংখ্য চাকরি প্রার্থী (SSC Recruitment case) । সবার নজর আছে সুপ্রিম কোর্টে এদিনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার দিকে। কিন্তু আদালত ফের এই মামলা পিছিয়ে দেওয়ায় খবর সামনে আসতেই কার্যত ভেঙে পড়েন আন্দোলনকারীরা। চোখেমুখে ফুটে ওঠে হতাশা।

যদিও ফের মামলার শুনানি শুরু হতে সবার নজর এখন শুনানির দিকে। এক আন্দোলনকারী বলেন, এভাবে আর কত পরীক্ষা দিতে হবে। এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো! আর নেওয়া যাচ্ছে না। আন্দোলনকারীর কথায়, সুরাহা চাই। মরে গিয়ে এবার আদালতের কাছে প্রমাণ দেব। প্রশ্ন আন্দোলনকারী।
এই প্রসঙ্গে আরও এক আন্দোলনকারী জানান, আন্দোলনের রূপরেখা ঠিক করতে আজই বৈঠক করব। এরপর আন্দোলন আরও তীব্র হবে। শুধু তাই নয়, সুরাহা হওয়া না পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ফলে আরও একবার চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হতে পারে মহানগর।
বলে রাখা প্রয়োজন, গত বছর ডিসেম্বর মাসে চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হয়। এরপর চলতি মাসের প্রথমদিনে এই মামলার শুনানি থাকলেও তা হয়নি। আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির জন্য ধার্য করা হয় দিন। সেই মত এক ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে মামলা চলছে। যোগ্য এবং অযোগ্যদের কীভাবে আলাদা সিম্ভব তা নিয়েই শুনানি চলছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত ২২ এপ্রিল এসএসসি 'দুর্নীতি' মামলায় কলকাতা হাই কোর্ট ঐতিহাসিক রায় ঘোষণা করে। ২০২৬ সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দেয়। আর এই রায়ে রাতারাতি চাকরি যায় ২৫,৭৫৩ জনের। আর
এরপরেই হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। যোগ্য-অযোগ্য মিলিয়ে একের পর এক মামলা হয়। এমনকী শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও আলাদা ভাবে মামলা করে।












Click it and Unblock the Notifications