Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জলাধারে জলের স্তর তলানিতে! তীব্র জল সংকটের মুখে দক্ষিণ ভারত, বাংলা-সহ দেশের অন্য অংশে কী পরিস্থিতি?

তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গা এবং ওড়িশার কিছু জায়গায়। তাপপ্রবাহের পরিস্থিতি বিহার, ঝাড়খণ্ড ছাড়াও দক্ষিণের তেলেঙ্গানা, রায়ালসীমা, ইন্টিরিয়র কর্নাটক, তামিলনাড়ু, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, উপকূল অন্ধ্রপ্রদেশে। দক্ষিণের এই জায়গাগুলিতেই উদ্বেগ সব থেকে বেশি। কারণ এইসব জায়গায় জলাধারগুলির জলের স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

সেন্ট্রাল ওয়াটার কমিশন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, কেরল ও তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলিতে জলাধারগুলিতে মাত্র ১৭ শতাংশ জল রয়েছে। এবারে জলাধারে থাকা জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে অন্যবারের তুলনায় কম।

water

দক্ষিণাঞ্চল
সেন্ট্রাল ওয়াটার কমিশনের দেওয়া তথ্য অনুসারে, দক্ষিণ ভারতের ৪২ টি জলাধারের মোট জলধারণ ক্ষমতা ৫৩ বিলিয়ন কিউবিক মিটারের কিছু বেশি। কিন্তু এই মুহূর্তে তা রয়েছে ৮.৮ বিলিয়ন কিউবিক মিটারের কাছাকাছি। যা মোট ক্ষমতার সতেরো শতাংশের আশপাশে। গত বছর এই পরিসংখ্যান ছিল ২৯ শতাংশের মতো। আর গত ১০ বছরের গড় হল ২৩ শতাংশ।

দক্ষিণ ভারতের জলাধারগুলি নিয়ে গঠিত দক্ষিণাঞ্চলে জলের সঞ্চয়ের মাত্রা কমে যাওয়ায় এই রাজ্যগুলিতে জলের ঘাটতি, সেচ-পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাব্য চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে।

পূর্বাঞ্চল
অন্যদিকে অসম, ওড়িশা ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি নিয়ে গঠিত পূর্বাঞ্চল গত বছর এবং গত দশ বছরের গড়ের থেকে ভাল অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের দেওয়া তথ্য অনুসারে, এই অঞ্চলে জল ধারণ ক্ষমতা ২০ বিলিয়ন কিউবিক মিটারের কিছু বেশি। বর্তমানে সেখানে ৭.৮ বিলিয়ন কিউবিক মিটারের কিছু বেশি জল রয়েছে। যা তাদের ধারণ ক্ষণতার ৩৯ শতাংশের আশপাশে। গত বছরের এই সময় যা ছিল ৩৪ শতাংশ এবং দশ বছরের গড়ও ছিল ৩৪ শতাংশ।

পশ্চিমাঞ্চল-উত্তর-মধ্যাঞ্চল
অন্যদিকে, গুজরাত ও মহারাষ্ট্র নিয়ে গঠিত পশ্চিমাঞ্চলে জল ধারণ ক্ষমতা ১১.৭ বিলিয়ন কিউবিক মিটারের কিছু বেশি। সেখানে জল রয়েছে ৩১.৭ শতাংশের মতো। আগের বছর যা ছিল ৩৮ শতাংশ এবং দশ বছরের গড় হল ৩২.১ শতাংশের মতো। এরকমভাবে উত্তর ও মধ্যাঞ্চলেও জল সঞ্চয়ের মাত্রা গড়ের তুলনায় কম রয়েছে।

সেন্ট্রাল ওয়াটার কমিশনের রিপোর্ট অনুযায়ী, জল সঞ্চয়ের ক্ষেত্রে ব্রহ্মপুত্র, নর্মদা ও তাপির মতো নদী অববাহিকাগুলিকে স্বাভাবিকের থেকে ভাল সঞ্চয়স্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে কাবেরী, মহানদী অববাহিকাকে ঘাটতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+