আগামীর পথ আরও চ্যালেঞ্জিং, ৫ রাজ্যে ভরাডুবির পর বিদ্রোহীদের ঐক্যের বার্তা সোনিয়ার
পাঁচ রাজ্যে পরাজয় অতীত। এবার আগামীর চ্যালেঞ্জিং পথে হাঁটতে হবে দলকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তাই দলের বিদ্রোহীদের প্রতি ঐক্যের বার্তা দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভনেত্রী সোনিয়া গান্ধী।
পাঁচ রাজ্যে পরাজয় অতীত। এবার আগামীর চ্যালেঞ্জিং পথে হাঁটতে হবে দলকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তাই দলের বিদ্রোহীদের প্রতি ঐক্যের বার্তা দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভনেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার ১০ জনপথে সংসদীয় দলের বৈঠকে সকল স্তরের নেতৃত্বের প্রতি ঐক্যের বার্তা দেন।

সামনের রাস্তা আগের থেকে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদের উভয় কক্ষে দলের কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি তিনি উল্লেখ করেন, দলের কাছে সামনের রাস্তা আগের থেকে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই দলের কর্মীদের নমনীয় হতে হবে এবং ঐক্য গড়ে তুলতে হবে দলের প্রতিটি স্তরে। দল এখন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে হাঁটছে।

কেন্দ্রের শাসক দলের বিভাজনমূলক অ্যাজেন্ডার বিরুদ্ধে
সোনিয়া গান্ধী এদিন বিজেপিকেও নিশানা করেছেন। তিনি বলেন, কেন্দ্রের শাসক দলের বিভাজনমূলক অ্যাজেন্ডার বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করতে হবে। শাসক দলের নেতাদের বিভাজন এবং মেরুকরণের অ্যাজেন্ডা এখন রাষ্ট্রের পর রাজ্যে রাজনৈতিক বক্তৃতার অংশ হয়ে উঠেছে। ইতিহাসকে পরিকল্পিতভাবে বিকৃত করা হচ্ছে।
|
বিভেদকামী শক্তির মোকাবিলা করার বার্তা সোনিয়ার
শাসকদল শুধু ঘৃণা ও কুসংস্কার ছড়াচ্ছে। এই বিভেদকামী শক্তির মোকাবিলা করা কিন্তু মোটেও সহজ নয়। এ জন্য ঐক্যের দরকার। আর দরকার সকলের এক হলে সকলকে এক করে কাজ করার। সোনিয়া গান্ধী বলেন, "আমরা দেশের মৈত্রী ও সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে দেব না। যে মৈত্রী ও সম্প্রীতি আমাদের বৈচিত্র্যময় সমাজকে শতাব্দীর পর শতাব্দী এক করে ধরে রেখেছে এবং দেশকে সমৃদ্ধ করেছে।"

আসুন সবাই এক হয়ে কাজ করি, বিদ্রোহীদের বার্তা
এদিন লোকসভা এবং রাজ্যসভার দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন সোনিয়া গান্ধী। সেখানে তিনি বিদ্রোহীদের উদ্দেশে বলেন, আসুন সবাই এক হয়ে কাজ করি। বিজেপিক মতো বিভেদকামী শক্তিকে পরাজিত করি। বিজেপি সমস্ত বিরোধী দল ও তাজের নেতা-কর্মীদের টার্গেট করছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি প্রয়োগ করছে অন্যায়ভাবে।

'আমরা ভয় পাবো না, আমরা নীরব থাকব না'
সোনিয়া গান্ধী বলেন, "ক্ষমতায় থাকা ব্যক্তিদের কাছে সর্বাধিক শাসনের অর্থ সর্বত্র ভয় এবং ভীতি ছড়ানো।" তিনি অভিযোগ করেন, এই ধরনের নির্লজ্জ হুমকি এবং কৌশলে আমরা ভয় পাবো না। আমরা নীরব থাকব না। পাঁচটি রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পরে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে বসেন সোনিয়া গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী ছাড়াও সংসদের উভয় কক্ষের সমস্ত দলীয় সাংসদরা উপস্থিত ছিলেন।

বিজেপি সরকারকে কোণঠাসা করতে চাইছে কংগ্রেস
মূল্যস্ফীতি এবং পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের দামবৃদ্ধি ইস্যুতে বিজেপি সরকারকে কোণঠাসা করতে চাইছে কংগ্রেস। পাঁচটি রাজ্য- উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর এবং পাঞ্জাবের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। কোনও রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা পায়নি কংগ্রেস। এমনকী পাঞ্জাবে আম আদমি পার্টির কাছে বিশাল ব্যবধানে হেরেছে কংগ্রেস। এরপর নির্বাচনী কৌশল ও দলীয় নেতৃত্বে পরিবর্তন নিয়ে বেশ কয়েকটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।












Click it and Unblock the Notifications