নির্বাচনের আগে অস্বস্তিতে বিজেপি, কংগ্রেসে যোগদান গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলার ছেলের

নির্বাচনের আগে অস্বস্তিতে বিজেপি, কংগ্রেসে যোগদান গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলার ছেলের

গুজরাত নির্বাচনের আগে বিজেপির জন্য বড় ধাক্কা। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলার ছেলে মহেন্দ্র সিং বাঘেলা কংগ্রেসে যোগ দিয়েছেন। শুক্রবার তিনি কংগ্রেসে যোগ দেন। গুজরাতে বিধানসভা নির্বাচনের দিন এখনও প্রকাশ করা হয়নি। চলতি বছরের শেষের দিকেই গুজরাতের বিধানসভা নির্বাচন হবে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে।

কংগ্রেসে যোগদান মহেন্দ্র সিং বাঘেলার

কংগ্রেসে যোগদান মহেন্দ্র সিং বাঘেলার

গুজরাতে কংগ্রেস কমিটির প্রধান জগদীশ ঠাকুর এবং জাতীয় মুখপাত্র অলোক শর্মার উপস্থিতিতে মহেন্দ্র সিং বাঘেলা কংগ্রেসে যোগ দেন। গুজরাত কংগ্রেস মহেন্দ্র সিং বাঘেলার যোগদানে উচ্ছ্বসিত। গুজরাতের নির্বাচনে নরেন্দ্র মোদীকে মহেন্দ্র সিং বাঘেলার বিপরীতে প্রচার চালাতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, গুজরাতের নির্বাচনে কংগ্রেস ও বিজেপির জোর টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপ গুজরাতে বর্তমানে প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের দাবি করছে।

বাবার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে

বাবার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে

মহেন্দ্র সিং বাঘেলার পাশাপাশি শঙ্কর সিং বাঘেলা কংগ্রেসে ফিরবেন কি না, সেই নিয়ে গুজরাতের রাজনৈতিক মহলে জোর জল্পনা দেখা দিয়েছে। তবে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি মহেন্দ্র সিং বাঘেলা। তিনি বলেন, 'বাবা কংগ্রেসে ফিরবেন কি না, সেটা একমাত্র তিনি বলতে পারবেন। তবে বাবার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে রয়েছে।' প্রসঙ্গত, ২০০৭ সালের গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শঙ্কর সিং ভাঘেলা।

ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই

ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই

কংগ্রেসে যোগদানের পর মহেন্দ্র সিং বাঘেলা বলেন, 'আমি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি কখনই বিজেপিতে স্বাচ্ছন্দ্য ছিলাম না। আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম একথা ঠিক। কিন্তু গত পাঁচ বছরে আমি কখনই দলের কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে অংশগ্রহণ করিনি। আমি কংগ্রেসে ফিরে এসেছি। আমি কংগ্রেসের জন্য কাজ করব।' পাশাপাশি তিনি বলেন, কংগ্রেসে ফেরার জন্য দল তাঁকে কোনও প্রতিশ্রুতি দেয়নি। তিনিও দলের কাছে কোনও দাবি করেননি।

বিজেপির মোহভঙ্গ

বিজেপির মোহভঙ্গ

২০১২ সালে কংগ্রেসের টিকিটে মহেন্দ্র সিং বাঘেলা বায়াদ বিধানসভা থেকে নির্বাচনে জিতেছিলেন। ২০১৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তবে মহেন্দ্র সিং বাঘেলা বেশিদিন বিজেপিতে থাকতে পারেননি। তবে তারপর থেকে তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তিনি জানিয়েছিলেন, গান্ধী পরিবার থেকে দলে যোগ দেওয়ার আহ্বান জানালে কংগ্রেসে যোগ দেবেন। সেই গান্ধী পরিবার থেকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল কি না, সেই বিষয়ে কোনও স্পষ্ট ধারণা তিনি দেননি। শঙ্কর সিং বাঘেলা ফের কংগ্রেসে ফিরে আসতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+