কংগ্রেসের মধ্যেই বিজেপির 'ভূত', দলে থেকেই তাঁরা...বড়সড় 'কেলেঙ্কারি' ফাঁস করে দিলেন রাহুল গান্ধী নিজেই

Rahul Gandhi: গত তিন দশকে গুজরাটের মানুষের আশাপূরণে ব্যর্থ হয়েছে কংগ্রেস (Indian National Congress)। এমনটাই বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দু দিনের সফরে গুজরাট গিয়েছেন তিনি। সেখানে গিয়ে কর্মীদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন রাহুল। আমেদাবাদে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী উল্লেখ করেন, গুজরাটের মানুষের কাছে কংগ্রেসকে নতুন করে ভরসার জায়গা তৈরি করতে হবে, দলের অন্দরকে আরও মজবুত করতে হবে। তবেই ভোটারদের বিশ্বাস পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এখানেই শেষ নয়, কংগ্রেস কর্মীদের একাংশ বিজেপির হয়ে কাজ করছে বলেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি (Rahul Gandhi)। একই সঙ্গে আরও বলেন, গুজরাটে কংগ্রেসক নতুন দিশা দেখাতে তেমন কর্মীদের ছেঁটে ফেলতে হবে। তাঁর মতে, মানুষ চাইছেন নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।

Rahul Gandhi

রাহুলের কথায়, কিছু নেতা এখনও কংগ্রেসের প্রতি নিষ্ঠাভরে কাজ করে চলেছে, মানুষের উন্নয়নের কথা ভাবছে। আর কিছু সদস্য দলের থেকে দূরত্ব বজায় রাখছে, তলে তলে যোগ তৈরি করছে বিজেপির সঙ্গে। সেই কারণেই দলের এই অবস্থা বলে মনে করেন তিনি।

গুজরাটের সব মানুষকে আশ্বস্ত করেছেন রাহুত গান্ধী। দলের আদর্শ যারা মেনে চলে আর যারা ষড়যন্ত্র করেন, তাঁদের বাছাই করার কথাও বলেছেন রাহুল। যাঁরা প্রথম থেকে দলের সঙ্গে রয়েছেন, তাঁদের দক্ষতার ওপর বাইরের প্রভাব স্পষ্ট হচ্ছে বলেও দাবি রাহুলের।

যারা দলে থেকে বিরুদ্ধাচরণ করছেন, তাঁদের সরানোর বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, খুব কম ভোট শতাংশও যদি বাড়াতে পারে কংগ্রেস তাহলেও গুজরাটের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে। তেলেঙ্গনায় কংগ্রেসে সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে রাহুল বলেন, গুজরাটে বিরোধীদের যথেষ্ট জায়গা আছে। আর সেটাই মানুষের সঙ্গে দূরত্ব কমাচ্ছে।

এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী ও সর্দার পটেলের কথা মনে করিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, গুজরাটে হিরে, সেরামিক, পোশাক সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিও রাজনৈতিক কারণে ধুঁকছে বলে মনে করেন তিনি। তবে রাহুল কোনও তাৎক্ষণিক রাজনৈতিক ফায়দা চান না। তিনি চান গুজরাটের সঙ্গে গভীর যোগ তৈরি হোক, যাতে কংগ্রেস বছরের পর বছর ভিতটা শক্ত করতে পারে।

রাহুলের এহেন মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। তীব্র কটাক্ষ করেছে বিজেপি। নেতৃত্বের দাবি, দল থেকে লোক ছেঁটে ফেললেও কোনওদিনই গুজরাতের মসনদে কংগ্রেস আসতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+