স্কুল-কলেজ খুললেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং, নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র
স্কুল-কলেজ খুললেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং, নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র
করোনা সংকটে গোটা দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন শেষ হলে খুলবে স্কুল-কলেজও। কিন্তু তখনও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করো সোশ্যাল ডিসট্যান্সিং তো অবশ্যই মানতে হবে। এই নিয়ে স্কুল-কলেজের অবশ্য পালনীয় কিছু নিয়মের উল্লেখ করে গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক।

স্কুল-কলেজ খুললে কী হবে
লকডাউন শেষ হলে খুলবে স্কুল-কলেজ। কিন্তু বিপদ যাতে ফের হানা না দেয় সেকারণে বেশ কিছু নিয়ম স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের মেনে চলতে হবে। তার জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তাতে সোশ্যাল ডিসট্যান্সিং অবশ্য পালনীয় বলে উল্লেখ করা হয়েছে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের কর্মীদের এটা মেনে চলতে হবে।

কী আছে গাউডলাইনে
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন স্কুল- কলেজের জন্য যে গাইডলাইন তৈরি করা হয়েছে তাতে ইউনিফর্মের সঙ্গে মাস্ক আবশ্যিক করা হয়েছে। অর্থাৎ স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকােদর পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে সকালের প্রার্থনা, খেলা ধুলার বন্ধ রাখতে হবে। স্কুলের শৌচালয় এবং ক্যান্টিন নিয়মিত স্যানিটাইজ করতে হবে। আবাসিক স্কুলের জন্য পৃথক গাইডলাইন তৈরি করা হয়েছে। সেখানে হোস্টেলে কী করতে হবে তারও উল্লেখ করা হয়েছে।

দেরিতে ভর্তি
ইতিমধ্যেই ইউজিসির তরফে দেরিতে সেশন শুরুর কথা জানানো হয়েছে। সেপ্টেম্বরে সেশন শুরু হবে। তারজন্য অগস্টে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে। এদিকে সিবিএসই এবং আইসিএসসি-র এখনও দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ হয়নি। সেই পরীক্ষার দিনক্ষণও ঘোষণা হয়নি। করোনা ভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে সব স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান।












Click it and Unblock the Notifications