চল্লিশ দিনে সাতবার একই সাপের কামড়! বিষয়টি কোথায় সন্দেহের, যোগী রাজ্যে তদন্তকারী দল প্রশাসনের
চল্লিশ দিনের মধ্যে এক ব্যক্তিকে সাতবার সাপে কামড়েছে। এমনটাই দাবি উত্তর প্রদেশের ফতেপুরের ২৪ বছর বয়সী বিকাশ দুবের। এব্যাপারে চিফ মেডিক্যাল অফিসার রাজীব নয়ন গিরি বলেছেন ভুক্তভোগী সরকারের কাছে এব্যাপারে আর্থিক সাহায্যের আবেদন করেছেন।
চিফ মেডিক্যাল অফিসার রাজীব নয়ন গিরি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ভুক্তভোগী বিকাশ দুবে জেলাশাসকের অফিসে কান্নাকাটি করেছেন। তিনি দাবি করেছেন, সাপের কামড়ের চিকিৎসা করতে গিয়ে প্রচুর টাকা ব্যয় করেছেন তিনি। এজন্য তিনি সরকারি কর্তৃপক্ষের কাথে আর্থিক সাহায্যের অনুরোধ করেছেন।

- প্রতি শনিবার সাপে কামড়াচ্ছে
চিফ মেডিক্যাল অফিসার বলেছেন, তিনি ভুক্তভোগীকে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যেখানে বিনা পয়সায় অ্যান্টি ভেনাম ইনজেকশন পাওয়া যেতে পারে। তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন, এটা খুব আশ্চর্যের, প্রতি শনিবার একজনকে সাপে কামড়ায়।
- কোথায় সন্দেহের
তিনি আরও বলেছেন, এটা খুঁজে বের করতে হবে একটি সাপই তাঁকে কামড়াচ্ছে কিনা। এছাড়াও চিকিৎসকদের দক্ষতাও দেখতে হবে, যাঁরা ওই ব্যক্তির চিকিৎসা করছেন। এছাড়াও প্রতি শনিবার এক ব্যক্তিকে সাপে কামড়াচ্ছে আর তিনি একই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছেন। সরকারি আধিকারিকরা বলছেন, যতবারই তাঁকে সাপে কামড়াচ্ছে, ততবারই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন।
- তদন্তে চিকিৎসকদের দল
চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, বিষয়টির তদন্ত করতে, তিন চিকিৎসককে দিয়ে একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে। তিনি বলেচেন, তদন্তকারী দলের রিপোর্ট পাওয়ার পরে তিনি বিষয়টির সত্যতা জনগণকে জানাবেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications