ফের মাওবাদী হামলা, এই রাজ্যে মৃত ছয় জওয়ান

ছত্তিসগড়ে ফের মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ছয় নিরাপত্তাকর্মীকে হত্যা করল মাওবাদীরা। দান্তেওয়াড়ার চোলনার গ্রাম দিয়ে যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

ছত্তিসগড়ে ফের মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ছয় নিরাপত্তাকর্মীকে হত্যা করল মাওবাদীরা। দান্তেওয়াড়ার চোলনার গ্রাম দিয়ে যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। মৃত ছয় নিরাপত্তাকর্মীর মধ্যে রয়েছেন ছত্তিসগড় সশস্ত্র বাহিনীর তিনজন এবং জেলার সশস্ত্র বাহিনীর দুজন। একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রায়পুরের হাসপাতালে। তাঁকে হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়।

 ফের মাওবাদী হামলা, এই রাজ্যে মৃত ছয় জওয়ান

অ্যান্টি নকশাল ডিআইজি সুন্দর রাজ জানিয়েছেন, প্রাথমিক ভাবে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে ছয় জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরেই সেখানে সিআরপিএফ-এর বাহিনী পাঠানো হয়। মাওবাদীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আইজি বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে ছয় জওয়ানকে নিয়ে টহল দিতে গিয়েছিল একটি জিপ। সেটাকেই টার্গেট করে মাওবাদীরা।

বিস্ফোরণ ঘটানোর পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের থেকে অস্ত্রও লুঠ করে মাওবাদীরা। এর মধ্যে রয়েছে দুটি একে ৪৭ রাইফেল, দুটি ইনসাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+