মধ্যরাত থেকে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে জম্মু ও কাশ্মীরে

আজ মধ্যরাত থেকেই জম্মু ও কাশ্মীর আসতে চলেছে রাষ্ট্রপতি শাসনের আওতায়। উল্লেখ্য, বুধবারই ৬ মাসের রাজ্যপালের শাসন শেষ হতে চলেছে দেশের এই সীমান্তবর্তী রাজ্যে।

আজ মধ্যরাত থেকেই জম্মু ও কাশ্মীর আসতে চলেছে রাষ্ট্রপতি শাসনের আওতায়। উল্লেখ্য, বুধবারই ৬ মাসের রাজ্যপালের শাসন শেষ হতে চলেছে দেশের এই সীমান্তবর্তী রাজ্যে।

মধ্যরাত থেকে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে দেশের এই সীমান্তবর্তী রাজ্যে

জম্মু ও কাশ্মীরে সরকার গঠন ঘিরে চলতি অচলাবস্থার জেরে গত কয়েক মাস ধরে রাজ্যপালের শাসন চলছিল। সোমবার বিষয়টি নিয়ে আলোচনায় বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সেখানেই জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন নিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। পরে এই সংক্রান্ত রিপোর্ট সেরাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। সেখানেই রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবটি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের পর এই প্রথমবার কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। এদিকে, গত জুন মাস থেকে রাজ্যপালের শাসনে রয়েছে জম্মু ও কাশ্মীর। সেরাজ্যে পিডিপি-র সঙ্গে জোট ছেড়ে বিজেপি বেরিয়ে আসায় এমন জটিলতা তৈরি হয় সরকার গঠন ঘিরে। এরপর বিভিন্ন রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে যায় কাশ্মীরের শাসনভার। এই মুহূর্তে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি গতে চলায় , বিধানসভার ক্ষমতা ন্যাস্ত থাকবে সংসদের হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+