শ্রীনগর বিমানবন্দরে আটক বাম নেতা সীতারাম ইয়েচুরিরা! ভূস্বর্গ ঘিরে সরগরম রাজনীতি
বৃহস্পতিবার কাশ্মীরে পা রাখতেই আটক করা হয় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে। এরপর শ্রীনগর বিমানবন্দরে শুক্রবার আটক করা হয় সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও বাম নেতা ডি রাজাকে।
বৃহস্পতিবার কাশ্মীরে পা রাখতেই আটক করা হয় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে। এরপর শ্রীনগর বিমানবন্দরে শুক্রবার আটক করা হয় সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও বাম নেতা ডি রাজাকে। জম্মু ও কাশ্মীর পুলিশ তাঁদের আটক করে।

সীতারাম ইয়েচুরি জানান, তাঁদের এক পার্টি কর্মী তথা বিধায়ক এমওয়াই তারিগামী অসুস্থ। কাশ্মীরের বাসিন্দা তারিগামি অসুস্থ হওয়ার খবর শুনেই তাঁর সঙ্গে দেখা করার পরিকল্পনা বাম নেতাদের ছিল বলে জানানো হয়। সীতারাম ইয়েচুরি জানান, শ্রীনগর বিমানবন্দরে তাঁদের এভাবে আটকানোর আগে, পুলিশ বৈধ কাগজ তাঁদের দেখিয়েছে। তবে এইভাবে কাশ্মীরের মাটিতে পা রাখতেই নেতাদের আটকের তীব্র প্রতিবাদ করেছে বাম নেতৃত্ব। এদিকেস সীতারাম ইয়েচুরির দাবি, তাঁরা তাঁদের এই সফরের বিষয়ে কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল সিংকে জানিয়েছিলেন। তারপরও তাঁদের আটক করা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে স্থানীয় রাজনৈতিক মহল।
https://twitter.com/SitaramYechury/status/1159682018348658688.@SitaramYechury has being detained at Srinagar Airport and not allowed to move anywhere. This despite the fact that he had informed the administration about his visit to meet CPIM MLA MY Tarigami who is not well & other party workers.
— CPI (M) (@cpimspeak) August 9, 2019
We strongly protest this illegal detention.
এর আগে, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ কাশ্মীরের মাটিতে পা রাখতেই তাঁকে আটক করা হয়। যে ঘটনায় ক্ষুব্ধ হয়ে যায় কংগ্রেস শিবির। এই মুহূর্তে কাশ্মীরে আঁটোসাটো পরিস্থিতি নিরাপত্তা ঘিরে। তবে ইদের আগে সেই নিরাপত্তা বলয় ,খানিকটা আলগা করার কথা ভাবছে প্রশাসন।
[বন্যার কবলে দক্ষিণ ভারত, বিধ্বস্ত জনজীবন, দেখুন ফটোগ্যালারি]












Click it and Unblock the Notifications