রুপোর নূপুর লুট করতে গঙ্গাপুরে পা কেটে নিল দুষ্কৃতীরা, হাসপাতালে আশঙ্কাজনক বৃদ্ধা
রাজস্থানের গঙ্গাপুর শহরে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা,মাত্র দেড় কেজি ওজনের রুপোর নূপুরের লোভেই দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হল এক বয়স্ক বৃদ্ধার জীবন। দিনমজুরের কাজের সন্ধানে আসা বৃদ্ধা কমলা দেবীর দুই পা কেটে নেয় দুষ্কৃতীরা, ছিনিয়ে নেয় তাঁর নূপুর। দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে.৬৫ বছরের বৃদ্ধা কমলা দেবী রাজস্থানের বামনবাস শহরের সিতোরে গ্রামের বাসিন্দা। দিনমজুরির কাজ করে কোনরকমে দিন গুজরান করতেন তিনি। কয়েকদিন আগে রামোতর নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়। সে জানায় গঙ্গাপুরে নির্মাণকাজ চলছে শ্রমিকের প্রয়োজন। সরল বিশ্বাসে বৃদ্ধা তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন।
গত ৮ অক্টোবর রামোতরের ডাকে গঙ্গাপুরে পৌঁছন কমলা দেবী। অভিযুক্ত তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে এক মহিলা, তনু নামেও উপস্থিত ছিল। প্রথমে তারা খাবার দেয়, থাকার প্রস্তাবও দেয়। কিন্তু সেই আতিথেয়তার আড়ালেই লুকিয়ে ছিল নরক যন্ত্রণা।
রাতে কমলা দেবীকে এক নির্জন প্রান্তরে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে অচেতন করে ফেলে রামোতর ও তনু। সংজ্ঞাহীন অবস্থায় তাঁর দুই পা কেটে ফেলা হয়.শুধুমাত্র রুপোর নূপুর লুটে নেওয়ার জন্য। ভোরে জেগে উঠে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় ঘাসের উপর শুয়ে আছেন। অসহায়ভাবে হামাগুড়ি দিয়ে রাস্তা পর্যন্ত পৌঁছন। সেখানেই এক ট্রাকচালক তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর জখম আশঙ্কাজনক অবস্থায় কমলা দেবীকে।
তদন্তে নেমে রামোতর ও তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রামোতর এর আগেও অপরাধমূলক কাজে যুক্ত ছিল। মাত্র এক মাস আগে ভরতপুরের জেল থেকে ছাড়া পেয়েছিল সে।
গঙ্গাপুর ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন.কীভাবে এত সহজে একজন দোষী মুক্তি পেয়ে ফের এমন নৃশংস অপরাধ ঘটাতে পারে? পুলিশ জানিয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications