ওড়িশার বার্ষিক বালি যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট হয়ে আহত বহু, হঠাৎ কী এমন ঘটেছিল?
বৃহস্পতিবার সন্ধ্যায় কটকের বার্ষিক বালি যাত্রায় এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। মেলার শেষ দিনে ছিল বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্ট। সেই কনসার্ট দেখার প্রচুর প্রচুর মানুষের ভিড় জমে যায়। মূল মঞ্চের কাছে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে ধাক্কাধাক্কিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, যার ফলে কমপক্ষে দুইজন শ্রোতা আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, হাজার হাজার দর্শক মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন, ব্যারিকেডের উপর দিয়ে ধাক্কা খেয়ে এক মহিলা-সহ দুই জন অজ্ঞান হয়ে পড়েন। আহতদের চিকিৎসার জন্য এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
এরকম বিশৃঙ্খলার খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং সঙ্গে আয়োজকরাও আসেন। হাজার হাজার মানুষের ভিড় সামলানোর জন্য ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা কর্মীও রাখা হয়,যাতে অতিরিক্ত কোনও ব্যাঘাত ছাড়াই কনসার্টটি অবিরাম চলতে থাকে। অতিরিক্ত পুলিশ কমিশনার সেখানে পৌঁছান। স্থানীয় সংবাদসংস্থা সূত্র অনুসারে, পুলিশ উচ্ছৃঙ্খল দর্শকদের ছত্রভঙ্গ করার জন্য হালকা লাঠিচার্জও করেছিল। তাতেও বেশ কয়েকজন আহত হন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications