প্রাক্তন স্ত্রী এখন সৎমা!‌ আরটিআইতে পুত্র জানতে পারলেন বাপের কুকীর্তি

প্রাক্তন স্ত্রী এখন সৎমা!‌ আরটিআইতে পুত্র জানতে পারলেন বাপের কুকীর্তি

ভারতের মতো বিচিত্র এই দেশে কত কি যে ঘটে তা না দেখলে না শুনলে বিশ্বাস করা যায় না। সেরকমই এক ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। এ রাজ্যের বদায়ুনের বাসিন্দা এক যুবক জানতে পারেন যে তাঁর প্রাক্তন স্ত্রী এখন তাঁর সৎমা, যা জানার পর ওই যুবক হতভম্ব হয়ে যান।

বিয়ে করে অন্যত্র থাকছেন বাবা

বিয়ে করে অন্যত্র থাকছেন বাবা

জানা গিয়েছে, ওই যুবকের বাবা বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন। তাঁর ছেলে জেলা পঞ্চায়েতি রাজ অফিসে আরটিআই করার পরই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পেশায় স্যানিটেশন কর্মী তাঁর ছেলেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়ে বাড়ি ছেড়ে সম্বলে গিয়ে থাকছেন জানার পরই তাঁর ছেলে আরটিআই করেন।

কিশোর বয়সে বিয়ে

কিশোর বয়সে বিয়ে

ওই যুবক ২০১৬ সালে একটি মেয়ের সঙ্গে বিয়ে করেন, সেই সময় তাঁরা উভয়ই অপ্রাপ্তবয়স্ক ছিলেন। ৬ মাস পর তারা আলাদা হয়ে যায়। যদিও ওই যুবক পুর্নমিলনের চেষ্টা করেছিলেন কিন্তু মেয়েটি জানায় যে তার স্বামী মদ্যপ এবং বিচ্ছেদের দাবি করে। ছেলে যখন এটা পাকাপাকিভাবে জানতে পারেন যে তাঁর বাবা তাঁরই প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন তখন তিনি বিসাউলি পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন এবং বাবা-ছেলে উভয়কেই ৩ জুলাই শনিবার আলোচনার জন্য ডাকা হয়।

আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা

আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা

সার্কেল অফিসার বিনয় চৌহান বলেন, '‌আমরা মধ্যস্থতার চেষ্টা করছি যদিও শনিবার বৈঠকের সময় বাবা এবং ছেলে দুজনেই বরং আক্রমণাত্মক ছিলেন। তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।'‌

 প্রথম স্বামীর কাছে ফিরবেন না তরুণী

প্রথম স্বামীর কাছে ফিরবেন না তরুণী

মোদ্দা কথা এখন ওই মেয়েটি তাঁর প্রাক্তন স্বামীর '‌মা'‌ এবং তিনি তাঁর প্রথম স্বামীর কাছে ফিরতে নারাজ বরং তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গেই সুখে আছে বলে জানিয়েছেন। সার্কেল অফিসার জানিয়েছেন যে তাদের কাছে প্রথম বিয়ের কোনও নথি দেওয়া হয়নি, সেই সময় তাঁরা উভয়ই কিশোর বয়সের ছিল। এখনও পর্যন্ত কোনও অভিযোগ রেজিস্ট্রার হয়নি। উভয় পক্ষকেই পরবর্তী আলোচনার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+