পাকিস্তানি ও বাংলাদেশি মুসলিমদের তাড়ানো হবে দেশ থেকে, হুঙ্কার শিবসেনার
স্বমেজাজে জেগে উছেছে শিবসেনা। নিজেদের হিন্দুবাদের আদর্শ ঝালিয়ে নিতে পাকিস্তানি ও বাংলাদেশি মুসলিমদের ভারত থেকে তাড়ানোর হুঙ্কার দিয়েছে শিবসেনা।
স্বমেজাজে জেগে উছেছে শিবসেনা। নিজেদের হিন্দুবাদের আদর্শ ঝালিয়ে নিতে পাকিস্তানি ও বাংলাদেশি মুসলিমদের ভারত থেকে তাড়ানোর হুঙ্কার দিয়েছে শিবসেনা। দলের মুখপত্র সমানায়, নতুন করে সেই হিন্দুত্ববাদের জিগির দেখা গিয়েছে।

সামনায় সংখ্যালঘুদের হুঁশিয়ারি
দেশ থেকে বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমদের তাড়ানো হবে তা নিয়ে কোনও দ্বিধা নেই। শিবসেনার মুখপত্র সামনায় এমনই লেখা হয়েছে। কেন্দ্রের নাগকিকত্ব সংশোধনী আইনের সরাসরি বিরোধিতা করা হয়েছে সামনার প্রতিবেদনে। দাবি করা হয়েছে এই সংশোধনীতে অনেক গলদ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সিএএ নিয়ে কিন্তু সাংসদে বিজেপিকে সমর্থন জানিয়েছিল শিবসেনা।

হিন্দুত্ববাদের জিগির
নতুন করে হিন্দুত্ববাদের আদর্শ জাগিয়ে তুলেছে শিবসেনা। জোট সরকারে থাকলেও হিন্দুত্ববাদের আদর্শ থেকে যে শিবসেনা এক বিন্দু সরেনি সেটা জানান দিতেই সামনার এই প্রতিবেদন বলে মনে করা হচ্ছে। সেকারণেই শিবসেনার পতাকাও পুরো গেরুয়া করা হয়েছে।

রাজ ঠাকরেকে আক্রণ
সামনার প্রতিবেদনে সরাসরি রাজ ঠাকরেকে আক্রমণ করা হয়েছে। দাবি করা হয়েছে হিন্দুত্ববাদকে ভোট ব্যাঙ্ক হিসেবে কাজে লাগাতে চাইছেন রাজ ঠাকরে। সিএএ এবং এনআরসি নিয়ে সরকারকে পূর্ণ সমর্থনের কথা বলেছে এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরে। এবং আগামী ৯ ফেব্রুয়ারি সিএএ, এনআরসির সমর্থনে মুম্বইয়ে মিছিল করবে এমএনএস।












Click it and Unblock the Notifications