Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sheikh Hasina: "বাংলাদেশে সংখ্যালঘু নিধনের মূল চক্রী ইউনূস," ষড়যন্ত্রের পর্দাফাঁস শেখ হাসিনার!

Sheikh Hasina: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার। শান্তি ফেরানোর বার্তা দিলেও মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) অন্তর্বর্তী সরকারের আমলেই নৃশংস খুনোখুনি দেখছে বাংলাদেশ। আর এবার বাংলাদেশে গণহত্যার (Mass Killing) জন্য মহম্মদ ইউনূসকেই সরাসরি দায়ী করলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৫ অগাস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। নয়াদিল্লিতে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। নিউইয়র্কে আওয়ামী লিগের (Awami League) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন হাসিনা। সেখানেই বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু নিধনের দায় সরাসরি ইউনূসের ঘাড়ে চাপালেন বঙ্গবন্ধু-কন্যা।

hasina

শেখ হাসিনা বলেন, "বাংলাদেশে গণহত্যার জন্য আমাকে দায়ী করা হয়েছিল। কিন্তু বাস্তবে গণহত্যার ষড়যন্ত্রের মূল চক্রী হলেন মহম্মদ ইউনূস। ছাত্র আন্দোলনের আহ্বায়কদের সঙ্গে মিলিতভাবে ওই ষড়যন্ত্র করেছেন ইউনূস।" এরপরই বিএনপি নেত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) ছেলে তারেক রহমানের মন্তব্য টেনে আনেন হাসিনা।

হাসিনা বলেন,"লন্ডন থেকে তারিক রহমান (Tarique Rahman) পর্যন্ত বলেছেন খুনোখুনি চলতে থাকলে সরকার টিকবে না। আজকে শিক্ষক থেকে পুলিশ সবাইকে আক্রমণ করা হচ্ছে। মেরে ফেলা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। চার্চ থেকে মন্দিরে হামলা চালানো হচ্ছে। এখন কেন বাংলাদেশের সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে? "

গত জুলাই অগাস্টে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ক্রমশই ক্ষমতা দখলের আন্দোলনের রূপ নেয়। শেখ হাসিনা বলেন, "আমি কখনই গণহত্যা চাইনি। আমি ক্ষমতায় থাকলে আরও বেশি খুনোখুনি হত। যখন নির্বিচারে লোকজনকে মেরে ফেলা হচ্ছে, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিই।"

বাংলাদেশ ছেড়ে পালানোর আগের মুহূর্তের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। একদল সশস্ত্র বিক্ষোভকারী গণভবন পর্যন্ত তাঁকে খুন করার পরিকল্পনায় পৌঁছে গিয়েছিল বলে জানান হাসিনা। তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মতোই আমাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাবাকে এভাবেই খুন করা হয়েছিল। ২৫ থেকে ৩০ মিনিটের ব্যাপার ছিল। কিন্তু আমি আমার নিরাপত্তারক্ষীদের গুলি চালাতে বারণ করেছিলাম।"

শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে প্রধান উপদেষ্টার দায়িত্বে বসেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তাঁর আমলেই ফের বাংলাদেশের কোনায় কোনায় হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন শুরু হয়। পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি-দোকানপাট। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুক গ্রেফতারির পর আরও খারাপ হয় পরিস্থিতি। হিন্দু দেখলেই মৌলবাদীরা খুন করছে বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+