সংসদে মৌনী শত্রুঘ্ন সিনহা, কিন্তু 'সাংসদ তহবিলে'র টাকার খরচে তাক লাগালেন 'বিহারী বাবু'
অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা শত্রুঘ্ন সিনহা বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনাম কেড়েছেন। ৬ এপ্রিল তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার কথা।
অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা শত্রুঘ্ন সিনহা বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনাম কেড়েছেন। ৬ এপ্রিল তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার কথা। তার আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চলা এই সাংসদকে ঘিরে একাধিক বিতর্কিত অধ্যায় রাজনীতির আঙিনায় উঠে এসেছে। দেখে নেওয়া যাক দলীয় রঙের রাজনীতির বাইরে, সাংসদ হিসাবে শত্রুঘ্ন সিনহার রিপোর্ট কার্ড কীরকম!

২০১৪ থেকে ২০১৯ সালের রিপোর্ট কার্ড কী বলছে?
শত্রুঘ্ন সিনহা সাংসদ হিসাবে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ হিসাবে পাটনা সাহিব কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। এই সময়কালে তিনি সংসদে কোনও প্রশ্ন বা বিতর্কসভায় অংশ নেননি বলে পরিসংখ্যানের রিপোর্টে উঠে এসেছে। প্রাইভেট মেম্বর বিলের প্রসঙ্গেও একই অবস্থা শত্রুঘ্নর।

উপস্থিতির হার
সংসদে তাঁর উপস্থিতি ৮১ শতাংশ। ফলে সংসদে তিনি উপস্থিত থাকলেও কোনও বিল পেশ বা বিতর্কে অংশ নেননি শত্রুঘ্ন সিনহা। এর আগে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। তার আগে, বাজপেয়ীর আমলে তিনি একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন।

সাংসদ তহবিলের টাকার হিসাব
পরিসংখ্যান বলছে, সংসদে প্রশ্ন উত্তর পালায় তাঁর উপস্থিতি সেভাবে প্রকট না হলেও, সংসদ তহবিলের টাকা তিনি ১০৬.৮৩ শতাংশ খরচ করেছেন (বি.দ্র.সাংসদ তহবিলের স্কিম ১০০ শতাংশর বেশিও হতে পারে)। এটি২০১৪ থেকে ২০১৯ সালের হিসাব। সংসদের ভিতরে তিনি সেভাবে বিতর্কে অংশ না নিলেও সংসদের বাইরে সংসদ তহবিলের টাকার খরচে তিনি অনেকটাই এগিয়ে। এর আগেও ২০০৪ থেকে ২০০৯ সালের নিরিখেও তিনি ১০৭.৯১ শতাংশ টাকা খরচ করেছেন।












Click it and Unblock the Notifications