সর্ষের মধ্যেই ভূত! শিবসেনার বিদ্রোহীদের নিয়ে কেন কোনও তথ্য ছিল না, মন্ত্রীকে দূষলেন পাওয়ার
সর্ষের মধ্যেই ভূত! শিবসেনার বিদ্রোহীদের নিয়ে কেন কোনও তথ্য ছিল না, মন্ত্রীকে দূষলেন পাওয়ার
শিবসেনায় (Shiv Sena) যে বিভাজন তৈরি হয়েছে, তার কি কোনও খবরই ছিল না গোয়েন্দাদের (Intelligence) কাছে? মহারাষ্ট্র (Maharashtra) ছেড়ে একদল বিধায়ক গুজরাতে (Gujarat) চলে গেলেও সেখানে কেন কোনও তথ্য রাজ্যের স্বরাষ্ট্র দফতর এবং গোয়েন্দা বিভাগ পেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার (Sharad Pawar)। এব্যাপারে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা নিজেরই দলের নেতা দিলীপ ওয়ালসে পাতিলকে তিরষ্কার করেছেন পাওয়ার। পাশাপাশি নিজের দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাতিলের কাছেও একই প্রশ্ন রেখেছেন তিনি।

সর্ষের মধ্যেই ভূত
মহা বিকাশ আঘাধি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল এনসিপির হলেও, স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী শম্ভুরাজ দেশাই ছিলেন শিবসেনা। বিদ্রোহী মন্ত্রী বিধায়কদের মধ্যে রয়েছেন তিনিও। তাহলে কি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রেখেছিলেন
রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা। আর সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীই বা কী করছিলেন?
সোমবার শিবসেনার একজন শীর্ষ নেতা (একনাথ শিন্ডে), তিনজন মন্ত্রীকে নিয়ে সঙ্গে দুডজনের বেশি বিধায়ককে নিয়ে মুম্বই ছেড়ে সুরাতে চলে গেলেন, তা নিয়ে সিএমও-র কাছে কি কোনও তথ্য ছিল না?

পাওয়ারের সঙ্গে মন্ত্রী ও দলের রাজ্য সভাপতি কথা
সূত্রের খবর অনুযায়ী, বুধবার মুম্বইয়ে পাওয়ারের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল এবং দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট মেটাতে মঙ্গলবার রাতে
মুম্বই যান শরদ পাওয়ার। দলের নেতা ও মন্ত্রীর সঙ্গে বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে পাওয়ার বিরক্তি প্রকাশ করেন জবলে জানা গিয়েছে।
এনসিপিরই একটি সূত্র জানিয়েছে, পাওয়ার খুবই বিরক্তি প্রকাশ করেছেন। নিজের ক্ষোভের কথা জানিয়েছেন দলের নেতা ও মন্ত্রীদের। পাশাপাশি আশ্চর্য হয়েছেন, রাজ্যের গোয়েন্দা বিভাগ কেন সরকারকে সতর্ক করতে পারেনি এই বিদ্রোহ নিয়ে।

সাধারণ ভাবে কোনও নেতার সঙ্গে থাকা আধিকারিকরাই তথ্য দেন
অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা বলছেন, সাধারণ সাধারণভাবে কোনও বিধায়কের যখন পুলিশি নিরাপত্তা থাকে, তিনি কোনও সময় অন্য রাজ্যে যান, সেই বিধায়কের সঙ্গে থাকা স্পেশাল প্রোটেকশন ইউনিটের সদস্যরাই
এব্যাপারে তাঁর ওপর মহলে জানিয়ে থাকেন, সেটাই রীতি। কেননা নিরাপত্তা দেওয়া পুলিশ কর্মীরা আগ্নেয়াস্ত্র রাখেন। তাই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, তাঁর উচিত ওপরের কর্মকর্তাদের সেব্যাপারে জানানো, যাতে অন্য রাজ্যে
গিয়ে কোনও সমস্যা না হয়।

এমভিএ নেতৃত্বই বা কী করছিল
সূত্রের খবর অনুযায়ী, শরদ পাওয়ার শিবসেনার এই বিদ্রোহের খবর জানতে না পারার জন্য পুরো মহা বিকাশ আঘাধি নেতৃত্বকেই দায়ী করেছেন। নেতারা কি ঘুমোচ্ছিলেন, না আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছিলেন, সেই প্রশ্নই করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications