এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত পাওয়ারের! স্থলাভিষিক্ত হবেন কে, দিলেন বার্তাও
এনসিপি প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন শরদ পাওয়ার। মঙ্গলবার তিনি ঘোষণা করেছেন শীঘ্রই তিনি দলের প্রধানের পদ ছেড়ে দেবেন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই তা কার্যকর হবে।
সম্প্রতি মহারাষ্ট্র এনসিপিতে বড়োসড়ো ফাটল ধরার সম্ভাবনা তৈরি হয়েছিল। অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপিতে ভাঙন জল্পনা তৈরি হয়েছিল। তারপর সই জল্পনায় জল ঢালা সম্ভব হলেও ফের মহারাষ্ট্র রাজনীতি ও জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

শরদ পাওয়ার দলের সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণার পরই তাঁর অনুগামী ও সমর্থকরা বিক্ষোভ শুরু করেছেন। অবিলম্বে তাঁকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে আর্জি জানাতে শুরু করেছেন তাঁরা। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল, কেন শরদ পাওয়ারকে ঘোষণা করতে হল সভাপতি পদ ছাড়ার কথা!
এই অবস্থায় প্রশ্ন উঠে পড়েছে শরদ পাওয়ার যদি দলের সুপ্রিমোর পদ ছেড়ে দেন, তবে তার আসনে বসবেন কে? কে হবেন এনসিপির প্রধান? তবে কি শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের হাতেই উঠতে চলছে এনসিপির রাশ? যে বিদ্রোহের সুর উঠেছিল কয়েকদিন আগে, সেই বিদ্রোহ দমন করতেই কি শরদ পাওয়ার এই সিদ্ধান্ত নিলেন?
Sharad Pawar announces resignation as NCP chief
— ANI Digital (@ani_digital) May 2, 2023
Read @ANI Story | https://t.co/XP0DV1T8ZP#Sharadpawar #Maharashtra #NCP #NCPChief pic.twitter.com/PNJjLDeVJh
১৯৯৯ সালের মে মাসে ভারতের জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন শরদ পাওয়ার। তারপর অপর দুই বহিষ্কৃত নেতা পিএ সাংমা ও তারিক আনোয়ারকে নিয়ে পরের মাসেই অর্থাৎ জুন মাসে তিনি তৈরি করেছিলেন এনসিপি বা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি।
সেই থেকে তিনিই ছিলেন এনসিপি প্রধান বা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সুপ্রিমো। ২৪ বছর পর সই পদ ছাড়তে চলেছেন শরদ পাওয়ার। তিনি নিজে মুখে ঘোষণা করেছেন এনসিপির জাতীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। এখানেই শেষ নয়, তিনি বলেন, "আমি চাই অন্য কেউ এখন দলের নেতৃত্বে আসুক।
#WATCH | Supporters of NCP chief Sharad Pawar protest against his announcement to step down as the national president of NCP. pic.twitter.com/LsCV601EYs
— ANI (@ANI) May 2, 2023
তিনি বলেন, এখন আমি শুধু রাজনীতিতে মনোযোগ দিতে চাই। পার্টির পদে থাকতে চাই না। এরপর এনসিপি প্রধান শরদ পাওয়ারের সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার দাবি জানাতে শুরু করেন। শরদ পাওয়ার এই ঘোষণার পর মেয়ে সুপ্রিয়া সুলে ও ভাইপো অজিত পাওয়ারও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
শরদ পাওয়ার পদত্যাগের কথা ঘোষণার পর আরও বলেন, দলের প্রধান পদ নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হবে। এনসিপি নেতা সুপ্রিয়া সুলে, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল, ছগান ভুজবল, দিলীপ ওয়ালসে প্যাটেল কমিটিতে থাকবেন। তাঁরাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেবেন।












Click it and Unblock the Notifications