রাজনীতিতে ‘দুই বিস্ফোরণ’ ১৫ দিনের মধ্যেই, অজিত-জল্পনার মাঝেই কী বললেন শরদ-কন্যা
ভাইপো অজিত পাওয়ার এনসিপি ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন বলে মহারাষ্ট্র রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার মাঝেই শরদ-কন্যা সুপ্রিয়া সুলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। ১৫ দিনের মধ্যে রাজনীতিতে জোড়া বিস্ফোরণ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।
কী সেই বিস্ফোরণ, তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। প্রকাশ আম্বেদকরের ১৫ দিনের মধ্যে বড়ে বিস্ফোরণ মন্তব্যের প্রতিক্রিয়ায় শরদ-কন্যা সুপ্রিয়া সুলে বলেন, একটি বিস্ফোরণ হবে দিল্লিতে, অন্যটি হবে মহারাষ্ট্রে! আর এই মন্তব্যের সঙ্গে অজিত পাওয়ারের নেতৃত্বে ৩০ জনেরও বেশি বিধায়ককে নিয়ে বিজেপির সঙ্গে হার মেলানোর জল্পনার মিল রয়েছে কি না চর্চা চালাচ্ছে রাজনৈতিক মহল।

এনসিপির অন্যতম শীর্ষ নেতা অজিত পাওয়ার যখন সিংহভাগ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগদান করবেন বলে জল্পনা চলছে, তার মধ্যে বোন সুপ্রিয়া সুলের এ জাতীয় মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কী দুটি বড়ো রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে পারে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
শরদ-কন্যা সাংসদ সুপ্রিয় সুলের রাজনৈতিক বিস্ফোরণ মন্তব্য নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে কি অজিত পাওয়ারের বিজেপিতে যোগদান তার মধ্যে একটি। আর এটাই যদি প্রথম রাজনৈতিক বিস্ফোরণ হয়, তবে দিল্লিতে ঘটতে চলা রাজনৈতিক বিস্ফোরণ কী হতে পারে, তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা রীতিমতো গোল টেবিল শুরু করে দিয়েছেন।

সুপ্রিয়া সুলেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আপনি জানেন কী বিস্ফোরণ। আমি বাস্তবে বাস করি। আপনি যদি আমাকে আজকের বিষয়ে জিজ্ঞাসা করেন তবে আমি আপনাকে বলতে পারি। আমি জানি না ১৫ দিন পরে কী ঘটছে বা ঘটতে চলেছে।"
অজিত পাওয়ারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আপনারা কেন অজিত দাদাকে জিজ্ঞেস করছেন না? আমি এই বিষয়ে জানি না। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার অনেক কাজ আছে। আমার কাছে গসিপ করার মতো সময় নেই। তিনি আরও বলেন, অজিত পাওয়ার ২৪ ঘন্টা কাজ করেন। তাই এ ধরনের খবরে তাঁরও সময় নেই মাথা ঘামানোর।
শারদ পাওয়ার বলেন, এনসিপি বিধায়করা বিজেপিতে যোগ দেবেন না। নিছকই জল্পনা শুরু হয়েছে। এসব সংবাদমাধ্যমের রটনা। তিনি ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহকে রটনা বলে উড়িয়ে দিয়ে আশ্বস্ত করেছেন উদ্ধব ঠাকরে শিবিরকেও। তিনি জানিয়েছেন, এসব মিডিয়ার কল্পনা, তাঁর দল ঐক্যবদ্ধ রয়েছে।












Click it and Unblock the Notifications