Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে কেন যাচ্ছেন না চার শঙ্করাচার্য, ব্যাখ্যা করলেন পুরীর ধর্ম গুরু

Ram Mandir: ওড়িশার জগন্নাথধামের গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী আগেই জানিয়েছিলেন, তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এবং রামলাল প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না। তারসঙ্গে আরও তিন শঙ্করাচার্যও একই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের এই সিদ্ধান্তের মূলে ছিল মন্দির উদ্বোধনে শাস্ত্রের নিয়ম লঙ্ঘনের অভিযোগ। রামলালার মূর্তি স্থাপনে ঐতিহ্য থেকে বিচ্যুতির অভিযোগ তাঁরা করেছিলেন।

শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী গঙ্গাসাগর দর্শনে এসেছেন। সেখানে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চার শঙ্করাচার্যের রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন শঙ্করাচার্যরা তাদের নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখেন। এটা কোনও অহংকারের বিষয় নয়। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যখন রামলালার মূর্তিস্থাপন করবেন, তখন কি তাঁরা কেবল বাইরে বসে করতালি দেওয়ার আশা করেন? তিনি আরও বলেছেন, একটি ধর্মনিরপেক্ষ সরকারের উপস্থিতি ঐতিহ্যের বিলুপ্তি বোঝায় না।

Shankaracharya

এর আগে উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেছিলেন, ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের কর্মসূচি শাস্ত্র ও নিয়মের পরিপন্থী। তিনি বলেছেন, রাম মন্দিরের তৈরির কাজ শেষ না করে ভগবান রামের জীবনকে পবিত্র করা সনাতন ধর্মের নিয়মের প্রথম লঙ্ঘন।

এদিকে বিরোধী দলগুলি চার শঙ্করাচার্যের রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে যাওয়া নিয়ে সরকার ও বিজেপিকে নিশানা করেছে। কংগ্রেস-সহ বিরোধীরা বলেছে, শঙ্করাচার্যরা একটি অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় আপত্তি জানিয়ে ২২ জানুয়ারির অনুষ্ঠানে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছেন।

কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আমাদের শঙ্করাচার্যরা রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে তাঁদের উপস্থিত না হওয়ার কারণটি কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, শঙ্করাচার্যদের সনাতন ধর্মের শীর্ষে। তাঁরা যখন এটিকে বয়কট করার কথা বলেছেন, তাহলে সেই ঘটনার কিছু নিজেস্ব গুরুত্ব রয়েছে।

দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন, বিজেপি রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দেশের জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে ভগবান রামের থেকে আলাদা করার চেষ্টা করছে। তিনি বলেছেন, প্রাণ প্রতিষ্ঠার জন্য আলাদা পদ্ধতি ও আচার-অনুষ্ঠান রয়েছে। যদি এই অনুষ্ঠানটি ধর্মীয় হয়, তাহলে কি চার পীঠের শঙ্করাচার্যদের নির্দেশে হয়েছে, প্রশ্ন করেছেন তিনি। আপ নেতা বলেছেন, চার শঙ্করাচার্যই বলেছেন, যে অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না। সেক্ষেত্রে এই অনুষ্ঠানটি যদি ধর্মীয় না হয়, তাহলে তা রাজনৈতিক বলেও মন্তব্য করেছেন আপ নেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+