রাম মন্দিরে যেতে তৈরি! তবে প্রধানমন্ত্রী মোদীকে বড় শর্ত জ্যোতিষপীঠের শঙ্করাচার্যের
Ram Mandir: তিনি আগেই জানিয়েছিলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাবেন না। এহেন জ্যোতিষপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী অযোধ্যার রামমন্দিরে যেতে সম্মত হয়েছেন। তবে তার জন্য তিনি বড় শর্ত দিয়েছেন। এদিন তিনি বলেছেন, মা গরু ভগবান রামকে নিয়ে এসেছিলেন, তাঁকেই আজ জবাই করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। তাঁর প্রশ্ন কীভাবে আমরা ভগবান রামের প্রতি শ্রদ্ধা দেখাব?
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে কথোপকথনে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, সব কিছু মেনে রামলালাকে পবিত্র করা হলে তারা অবশ্যই অযোধ্যায় যাবেন। তাঁদের ব্রত রক্ষা করে সেখানে অংশ নেবেন। কিন্তু সব কর্মসূচিতে যাবেন না। গোহত্যা বন্ধ হলেই তিনি যাবেন। শঙ্করাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী মোদী যদি ২০২৪-এর ২২ জানুয়ারি অনুষ্ঠান আয়োজনের জোর দেন, তাহলে তাঁর গোহত্যা নিষিদ্ধ করা উচিত।

শঙ্করাচার্য বলেছেন, তাঁরা ঈশ্বরকে অনুরোধ করবেন, দয়া করে যে অপরাধ হয়েছে, তাঁর প্রতিশোধ নিন। গোহত্যা নিষিদ্ধ করলে বড় কাজ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁদের শত্রুতা কেন থাকবে? তিনি বলেছেন, শঙ্করাচার্যদের আপত্তি প্রত্যাখ্যান করতে না পারার কারণে সাধারণ মানুষই মোদী বিরোধী কথা বলছেন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে অযোধ্যায় অন্যায় কাজ করানো হচ্ছে। শঙ্করাচার্য বলেছেন, তাঁরা চান না, প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়ে কোনও অন্যায় ঘটুক। শঙ্করাচার্যরা প্রধানমন্ত্রীর শুভাকাঙ্খী বলে জানিয়ে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, রাজনীতির লোকেইরাই শঙ্করাচার্যদের লেবেল দিয়ে দিচ্ছে।
জ্যোতিষপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, সব থেকে বড় আপত্তি হল মন্দির তৈরি এখনও সম্পূর্ণ হয়নি। সেই পরিস্থিতিতে পবিত্রতা করা ঠিক নয়। শাস্ত্রে অসম্পূর্ণ মন্দিরে পবিত্রতায় নিষেধের কথা বলা আছে বলে জানিয়েছেন তিনি। শঙ্করাচার্য বলেছেন, মন্দির হল ঈশ্বরের দেহ এবং শিখর হল মাথা। যা এখনও তৈরি হয়নি, লোকেরা তাকেই পবিত্র করতে চলেছে। এটি একটি মাথাহীন ধড়ের মতো হবে, যা শাস্ত্র অনুসারে ঠিক নয় বলে মন্তব্য করেছেন জ্যোতিষপীঠের শঙ্করাচার্য।
শঙ্করাচার্য আরও বলেছেন, এটা কোনও বিয়ের অনুষ্ঠান নয়। কিন্তু বড় মানুষেরা যা করেন, সাধারণ মানুষ সেটাকেই উদাহরণ হিসেবে ব্যবহার করে। সেই কারণে অসম্পূর্ণ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ভবিষ্যতের জন্য একটি নজির হয়ে থাকবে। পরবর্তী সময়ে লোকেরা একই কাজ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications