Muslim Devotees of Krishna: বৃন্দাবনই এখন নিজের বাড়িঘর! 'মীরা' হয়ে উঠেছেন মুসলিম কৃষ্ণভক্ত শবনম
মথুর-বৃন্দাবনে অনেক কৃষ্ণ ভক্ত রয়েছেন, যাঁদের ধর্ম ভিন্ন। তেমনই এক কৃষ্ণভক্ত হলেন শবনম। যিনি বাড়ি ও পরিবার ছেড়ে কৃষ্ণ প্রেমে পড়েছেন। চারমাস আগে তিনি গোপালকে হাতে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। তারপর থেকে সেখানেই ঘরবাড়ি তাঁর।
এই শবনমের পরিচয় না দিলেই নয়। তিনি উত্তর প্রদেশের মোরাদাবাদ জিগার কলোনির বাসিন্দা ইকরাম হোসেনের মেয়ে। ইকরাম হোসেন পেশায় পিতলের বাসনে ভাস্কর্যের কাজ করে থাকেন। তাঁরই মেয়ে শবনমের প্রথম থেকেই হিন্দু দেবদেবীর প্রতি অনুরাগ রয়েছে। যা তাঁকে টেনে নিয়ে গিয়েছে ব্রজভূমিতে।

শবনম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চারমাস আগে তিনি গোপালকে হাতে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সেখানে তিনি গোবর্ধন পরিক্রমা মার্গে গোপাল আশ্রমে জায়গা পেয়েছিলেন। এই মুহূর্তে শবনম তাঁর জীবন ঈশ্বরের জন্য উৎসর্গ করতে চান বলে জানিয়েছেন।
বৃন্দাবন যাত্রার আগে শবনমের পরিচিতি ছিল ডিভোর্সী হিসেবে। ২০০০ সালে তিনি বিয়ে করেছিলেন। ৫ বছর পর অর্থাৎ ২০০৫ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে তিনি বাবা ইকরাম হোসেনের বাড়িতেই ছিলেন কিছু দিন। ইকরাম হোসেনের চার সন্তানের মধ্যে শবনম হলেন তৃতীয়।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে একটা সময়ে শবনম দিল্লিতে বসবাস শুরু করেন। একটি বেসরকারি সংস্থায় বেশ কিছুদিন চাকরিও করেন। তিনি লেডি বাউন্সার হিসেবেও কাজ করেছেন।
শবনম জানিয়েছেন, কৃষ্ণ ভক্ত হওয়ার পরে পরিবারের সঙ্গে সব রকমের সম্পর্ক তিনি ছিন্ন করেছেন। বাবা ইকরাম হোসেন কিংবা বাকি তিন ভাইবোন কিংবা মায়ের সঙ্গে কোনও রকমের কথা হয় না আপাতত। এরই মধ্যে শবনম গোপালকে সঙ্গে নিয়ে আধারে নিজের নাম পরিবর্তনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications